ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

রংপুরে সাংবাদিকের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। 

স্টাফ রিপোর্টারঃ

রংপুরে সাংবাদিকের উপর বর্বরোচিত হামলার ঘটনায়—বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দ্রুত বিচার দাবি।

তারিখ:-২৬ জুলাই ২০২৫ ইং

রোজ:- শনিবার।

রংপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় দৈনিক ঢাকা পত্রিকা-এর সাহসী সাংবাদিক মাটি মামুনের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় দুই দিন অতিবাহিত হলেও এখনও পর্যন্ত কোনো হামলাকারীকে গ্রেফতার করা হয়নি—এতে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) কেন্দ্রীয় কমিটি গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

ঘটনাটি ঘটে গত ২৪ জুলাই ২০২৫, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। তথ্য সংগ্রহ ও সংবাদ পরিবেশনের দায়িত্ব পালনকালে মাটি মামুনের উপর একদল চিহ্নিত সন্ত্রাসী পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায় এবং তাকে গুরুতরভাবে আহত করে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গত ২৬ জুলাই, শনিবার বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান এক বিবৃতিতে বলেন,“সাংবাদিকদের উপর বারবার এমন সন্ত্রাসী হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি।

আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—এ ধরনের ঘটনায় নিরবতা বা ধীরগতি সন্ত্রাসীদের উৎসাহিত করে।

আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের জোর দাবি জানাচ্ছি।”

সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল হাসান সরকার বলেন, “এই হামলা শুধু একজন সাংবাদিকের উপর নয়, বরং গোটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নগ্ন হামলা। আমরা রংপুর জেলা পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট থানার প্রতি আহ্বান জানাই, যেন দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়।

প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকলে ভবিষ্যতে সাংবাদিকদের উপর আরও ভয়াবহ হামলার ঝুঁকি বাড়বে।”

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) মনে করে—এ ধরনের ঘটনাগুলো সাংবাদিক সমাজকে আতঙ্কগ্রস্ত করে তোলে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনে নিরুৎসাহিত করে।

সংগঠনটি জোর দাবি জানায়—অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সাংবাদিক নির্যাতন, দমন-পীড়ন ও স্বাধীন সাংবাদিকতার উপর সকল প্রকার আঘাতের বিরুদ্ধে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) সব সময় সোচ্চার ছিল, এবং আগামীতেও থাকবে।

জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

রংপুরে সাংবাদিকের উপর হামলা তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব। 

আপডেট টাইমঃ ১০:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫