ঢাকা , রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত! 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৬ বার

এম. এস. আই শরীফ,

বিশেষ প্রতিনিধি

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরব-ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ভোলাহাট উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের আয়োজনে বুধবার বিকেল ৪টায় (০৩ সেপ্টেম্বর ২০২৫) একটি বিশাল বর্ণাঢ্য রেলী, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত হয়।

দিনটি যথাযথভাবে উদযাপনে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক শিল্প ও বাণিজ্য বিষয়ক সহঃ সম্পাদক, সাবেক এমপি, জনদরদী, তুখোর বজ্রকণ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক ও ভোলাহাট উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ আমিনুল ইসলাম আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথির বড় ভাই মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সার্বিক দিক নির্দেশনায় ভোলাহাট উপজেলা পরিষদের দু’বারের সফল সাবেক উপজেলা চেয়ারম্যান, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি সহঃ অধ্যাপক মোঃ আনোয়ারুল ইসলাম আনোয়ার।

সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোঃ মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে নাচোল পৌর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা সহিদুল ইসলাম।

উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আমিনুল ইসলামের একান্ত ব্যক্তিগত সহকারী কায়সার আহমেদের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন, অনুষ্ঠানের অতিথি ও অন্যান্যের মধ্যে সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বিএনপি নেতা কন্ট্রাক্টর আলাউদ্দিন, ইউপি চেয়ারম্যান আফাজ উদ্দিন পানু মিঞা, যুবদলের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মুনসুর আলী, স্বেচ্ছাসেবক নেতা মিজানুর রহমান মিজু, আব্দুস সামাদসহ উপজেলা বিএনপি ও তার অংগসংগঠনের নেতাকর্মীগণ।

এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য রেলী ভোলাহাট রামেশ্বর পাইলট মডেল ইন্সটিটিউশন মাঠ হতে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলার চৌমাথায় পথসভায় মিলিত হয়। জনসমুদ্রের এ পথসভায় প্রধান অতিথি বলেন, সবাইকে এ কথা বলে আশ্বস্ত করছি আগামী কয়েক মাসের মধ্যেই সুষ্ঠু নির্বাচন হবে ইনশা-আল্লাহ্। সে কয়েকদিন আপনারা শান্তশিষ্টভাবে সকলের প্রতি সৌহার্দপূর্ণ আচরণ বজায় রাখবেন। আমাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্ধ যেনো না ঘটে সেটা সবাই খেয়াল রাখবেন।

এম. এস. আই শরীফ-০১৭১৩৭৪৮৫৭৭,

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

ভোলাহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা ও পথসভা অনুষ্ঠিত! 

আপডেট টাইমঃ ০৯:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫