ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

টেকনাফ সেন্ট মার্টিন গভীর সমুদ্র থেকে আরও ৪০জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫১ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার 

কক্সবাজারের টেকনাফ ও শাহপরীর দ্বীপ ঘাট থেকে বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া পাঁচ ট্রলার ও ৪০ জন জেলেকে আটক করেছে মায়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
মায়ানমারের রাখাইনে আরাকান আর্মির পরিচালিত আরাকান গ্লোবাল নেটওয়ার্ক নামে একটি ব্লগ পোস্টে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ৪০ জন বাংলাদেশি জেলেকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।
এদিকে টেকনাফ খায়ুকখালী ঘাট ও শাহপরীর দ্বীপ বোট ঘাটের তিনটি ট্রলার ও ২৫ জন জেলে আটকের বিষয়ে নিশ্চিত করেছে ট্রলার মালিক সমিতি। আরও দুটি ট্রলার আটকের খবর তারা জানলে এখনো মালিক নিশ্চিত করতে পারেননি বলে জানান তারা।

বুধবার (১০ সেপ্টেম্বর) দিনের বিভিন্ন সময়ে সেন্টমার্টিনের কাছাকাছি নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা সংলগ্ন এলাকা থেকে এসব ট্রলার আটক করা হয়।
টেকনাফের কায়ুকখালী ঘাট বোট মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বলেন, সেন্টমার্টিন দক্ষিণ থেকে মাছ শিকার করে টেকনাফ কায়ুকখালী বোট ঘাটে ফেরার পথে বঙ্গোপসাগর ও নাফ নদীর মোহনার কাছাকাছি এলাকা থেকে আরাকানি আর্মি আমার ঘাটের দুটি ট্রলার আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। স্থানীয় মোহাম্মদ ইউনুছ ও দেলোয়ার হোসেনের মালিকানাধীন ট্রলার দুটিতে ১৫ জন জেলে রয়েছেন।
শাহপরীর দ্বীপের ট্রলার মালিক সাইফুল ইসলাম দাবি করেন, ‘আমার ট্রলারটি সাগরে মাছ ধরতে গিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত সময়ে ফেরেনি। আরাকান আর্মি কয়েকটি ট্রলার আটকের খবর গ্লোবাল আরাকান নেটওয়ার্ক নামক একটি ফেসবুক পেজে আটক জেলেদের ছবিসহ প্রকাশ করেছে। ওই ছবিতে আমি আমার ট্রলারের দুইজন জেলেকে সনাক্ত করতে পেরেছি। আমার ট্রলারটিতে ১০ জন জেলে ছিল।’
শাহপরীর দ্বীপ জেটিঘাট বোট মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, ‘শাহপরীর দ্বীপ বোট ঘাটের একটি ট্রলার মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ধরে নিয়ে গেছে বলে নিশ্চিত হয়েছি। টেকনাফ খায়ুকখালী ঘাট থেকেও আরাকান আর্মি দুটি ট্রলার আটক করেছে। এছাড়া শাহপরীর দ্বীপ ঘাটের আরও দুটি ট্রলার আটক করেছে এমন খবর পাওয়া গেলেও এখনো ট্রলার মালিক পাওয়া যায়নি।’

উল্লেখ্য, আগস্ট মাসের ৫ তারিখ থেকে ২৮ আগস্ট পর্যন্ত ৬৯ জন জেলেকে ধরে নিয়ে গেছে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকার আর্মি। সবশেষ ৩১ আগস্ট সকালে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে সাগর থেকে তিনটি বোটসহ ১৮ জন জেলেদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

টেকনাফ সেন্ট মার্টিন গভীর সমুদ্র থেকে আরও ৪০জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি।

আপডেট টাইমঃ ১১:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫