ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: আটক ১, উত্তাল জনতা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
  • ২৬৬ বার

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোমহর্ষক এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিবাদে আজ সকালে শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গত মঙ্গলবার রাতে প্রাইভেট থেকে ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।

খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, সেনার সহায়তায় শয়ন শীলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।

এদিকে, পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার: আটক ১, উত্তাল জনতা

আপডেট টাইমঃ ০৭:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫