ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিজিবি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২২৬ বার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপের সৌন্দর্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতার একটি বিশেষ কর্মসূচি আয়োজন করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, বুধবার ২৪ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সেন্টমার্টিন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি বিশেষ বিচ ক্লিনিং কর্মসূচি আয়োজন করা হয়।

সেন্টমার্টিন দ্বীপের পূর্ব উপকূলে আয়োজিত এ কর্মসূচিতে কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন মুবাশশির নাকীব তরফদারের নেতৃত্বে ৪০ জন বিজিবি সদস্য সক্রিয়ভাবে অংশ নেয়।

লে. কর্নেল আশিকুর রহমান আরও জানান, ‘দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন তার প্রাকৃতিক সৌন্দর্য, প্রবালপ্রাচীর এবং সামুদ্রিক জীববৈচিত্র্যের জন্য বিশেষভাবে পরিচিত। কিন্তু অতিরিক্ত মানবসৃষ্ট চাপ ও দূষণের কারণে পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়ছে।

এ প্রেক্ষাপটে বিজিবির পক্ষ থেকে আয়োজিত উপকূল পরিচ্ছন্নতা কর্মসূচি কেবল পরিবেশ সুরক্ষাই নয়, বরং দ্বীপবাসী ও আগত পর্যটকদের মধ্যে সচেতনতা সৃষ্টিতেও বিশেষভাবে কার্যকর। সেন্টমার্টিনের নিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদা বদ্ধপরিকর এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত রাখা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিজিবি

আপডেট টাইমঃ ১১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫