ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

টেকনাফে বিজিবির অভিযানঃ মানব পাচারকারী চক্রের ১ সদস্য আটক এবং ৩ ভুক্তভোগী উদ্ধার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫২ বার

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

টেকনাফ দিয়ে মাদক ও মানব পাচার, অপহরণ এবং মুক্তিপণ বাণিজ্য বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় সক্রিয় ও দৃঢ় প্রতিজ্ঞ। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর আভিযানিক দল গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে দুর্গম পাহাড়ী এলাকায় লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের আস্তানায় চরম আঘাত করেছে। এই অভিযানে শুধু মানব পাচারকারী ধরা হয়নি, অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দি ০৩ জন ভুক্তভোগীকেও। এই আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের প্রতি একটি কঠোর সতর্কবার্তা- বিজিবি দেশের নিরাপত্তা রক্ষায় অটল এবং অপরাধীদের কোনো নিরাপদ আশ্রয়স্থল নেই।

বেশ কিছুদিন যাবত মানব পাচার রোধে টেকনাফ ব্যাটালিয়ন সংঘবদ্ধ অপরাধী চক্রগুলোর বিরুদ্ধে অসংখ্য অভিযান পরিচালনা করে আসছে। বিভিন্ন অভিযানে, উদ্ধারকৃত ভুক্তভোগী এবং আটক আসামিদের জিজ্ঞাসাবাদ ও তদন্তের মাধ্যমে মানব পাচারকারী চক্রগুলোর গোপন আস্তানা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পায় ২ বিজিবি। গত ২৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফের বড়ইতলী এলাকার গহীন পাহাড়ে একটি পাচারকারী চক্র মায়ানমার এবং থাইল্যান্ডে হয়ে মালয়েশিয়া নেয়ার প্রলোভন দেখিয়ে কয়েকজন ভুক্তভোগীকে আটকে রেখেছে। খবর পাওয়ামাত্রই অধিনায়ক, ২ বিজিবি’র নেতৃত্বে একটি মানব পাচারবিরোধী অভিযান চালানো হয়। এ সময় বড়ইতলী পাহাড়ি এলাকা থেকে একজন পাচারকারীকে আটক করে তাকে সঙ্গে নিয়ে পাহাড়ের পাদদেশে লুকিয়ে রাখা ৩ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। বর্তমানে এই অভিযানে গ্রেপ্তারকৃত ০১ জন আসামীর বিরুদ্ধে প্রচলিত আইনে টেকনাফ থানায় মামলা দায়ের এবং হস্তান্তরের করা হয়েছে। ধৃতআসামী এবং উদ্ধারকৃত ভুক্তভোগীর বিস্তারিত নিম্নরুপঃ

ধৃত আসামীঃ

মোঃ সাদেক (২৫), পিতা: মৃত তৈয়ব আলী, মাতা: জবেদা খাতুন।

ঠিকানা: ব্লক সি/৫, ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

ভূক্তভোগীদের নাম ও ঠিকানাঃ

রবিউল আলম (১৮), পিতাঃ মৃতঃ মোঃ হাসান , মাতাঃ নুরজাহান।

মোঃ তাজিম (১৮), পিতাঃ আব্দুল গফুর, মাতাঃ খালেদা বেগম

মোঃ ইসমাইল (৩০), পিতাঃ মোঃ ইব্রাহিম খলিল, মাতাঃ মাবিয়া খাতুন

সকলের ঠিকানা- গ্রামঃ দরিয়ার দিঘী (০১ নং ওয়ার্ড), পোস্ট- মরিচ্যা, ইউনিয়ন- কুনিয়া পালং, থানাঃ রামু, জেলাঃ কক্সবাজার।

এই সফল অভিযান মানব পাচারকারী ও অপরাধীদের বিরুদ্ধে বিজিবি এবং র্যাবের জিরো টলারেন্স নীতিরই প্রতিফলন। দেশের নিরাপত্তা ও মানুষের জীবন রক্ষায় এই ধরনের প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

টেকনাফে বিজিবির অভিযানঃ মানব পাচারকারী চক্রের ১ সদস্য আটক এবং ৩ ভুক্তভোগী উদ্ধার

আপডেট টাইমঃ ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫