ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার— রুপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ১৬১ বার

বিশেষ প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান— আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত মোঃ দোলন ভূঁইয়া’র সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন।

আজ শনিবার সকালে (২৭ সেপ্টেম্বর ২০২৫) ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল তারেক রহমানের পক্ষ থেকে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জের ভূলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ দোলন ভূঁইয়ার বাসায় যান।

প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহত মোঃ দোলন ভূঁইয়া’র চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। তার হাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে সুচিকিৎসার জন্য আর্থিক সহায়তা তুলে দেন রুহুল কবির রিজভী।

এসময় ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন গুরুতর আহত মোঃ দোলন ভূঁইয়া’র প্রতি তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন। একই সাথে সর্বাত্মক সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সংগঠনটির সদস্য মাসুদ রানা লিটন, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন— জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাঃ জাহিদুল কবির জাহিদ, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি জামিল হোসেন, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা আরিফুর রহমান তুষার, যুবদল নেতা সাইয়াম সিকান্দার পাপ্পু, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ডান হাত ভূমিদস্যু কাওসার কর্তৃক মারাত্মকভাবে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন মোঃ দোলন ভূঁইয়া এবং তার ডান হাত সম্পূর্ণ অকেজো হয়ে যায়।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

আওয়ামী সন্ত্রাসী হামলার শিকার— রুপগঞ্জের ছাত্রদল নেতা দোলনের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট টাইমঃ ০৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫