ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৮২ বার

নিউজ ডেস্ক 

নেত্রকোনার আটপাড়ায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সকালে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উপজেলার পূজামণ্ডপগুলোতে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভক্তিভরে পূজার্চনা করছেন। প্রতিটি মণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সোনাজুর বাজার সংলগ্ন পরমেশ্বরী বন্দনা সংঘের সভাপতি মানিক কর্মকার বলেন, “ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। উপজেলা প্রশাসনের সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।”

সোনাজুর কালী বাড়ির গোপালাশ্রম ঠাকুর আশ্রমের দূর্গা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সজল পাল বলেন, “আজ মহা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে, যাতে ভক্তরা নির্বিঘ্নে পূজা উপভোগ করতে পারেন।” শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে আটপাড়ার প্রতিটি মণ্ডপ এখন ভক্ত-দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে আটপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু

আপডেট টাইমঃ ০৬:০৮ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫