ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

ভালুকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত। 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • ২৫৫ বার

আদিলুর রহমান আদিল 

 ময়মনসিংহ, গফরগাঁও উপজেলা প্রতিনিধি

ভালুকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে রফিকউল্লাহ রহমান (৩৫) নামের এক ব্যক্তি দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। আগুনে ভস্মীভূত হয়েছে অন্তত ১৮টি বসতঘর। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার জামিরদিয়া গ্রামের কলাবাগান এলাকায় তোফাজ্জল হোসেনের ভাড়া বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকউল্লাহ রহমান হালুয়াঘাট উপজেলার বুটিয়াপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে। তিনি জামিরদিয়া এলাকায় একটি কারখানায় চাকরি করতেন এবং পরিবারসহ ওই ভাড়া বাসায় থাকতেন। অগ্নিকাণ্ডের সময় ঘর থেকে মালামাল বের করতে গিয়ে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের দাবি, একটি গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং একে একে সব ঘরে আগুন ধরে যায়। স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভালুকা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, “আমরা খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অন্তত ১৮টি বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।” ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে দেখা হচ্ছে

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

ভালুকায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত। 

আপডেট টাইমঃ ১১:০৪ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫