ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, শান্ত থাকার আহ্বান সেক্টর কমান্ডার কর্নেল মোত্তাকিমের

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৬ বার

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি শহর ও স্বনির্ভর বাজার এলাকায় ২৭ সেপ্টেম্বর পাহাড়ি ও বাঙালি ছাত্র জনতার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং দোকান ভাঙচুরের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় স্বনির্ভর বাজারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোঃ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।

তিনি জানান, ঘটনার প্রথম দিনেই (২৭ সেপ্টেম্বর) বিজিবির ৭টি প্লাটুন স্বনির্ভর বাজার ও চেঙ্গি স্কয়ার এলাকায় মোতায়েন করা হয় এবং শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বর্তমানে খাগড়াছড়ি শহর ও আশপাশের এলাকায় বিজিবির ৯টি প্লাটুন দিন-রাত সার্বক্ষণিক টহল দিচ্ছে। এছাড়াও জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও ২টি প্লাটুন স্ট্যান্ডবাই রাখা হয়েছে।

করনেল মোত্তাকিম বলেন, “যতিপয় দুষ্কৃতিকারী বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছিল, আমরা ধৈর্যের সাথে শান্তিপূর্ণভাবে তা নিয়ন্ত্রণে এনেছি। কোন হতাহতের ঘটনা ঘটেনি। এখন স্বনির্ভর বাজার ও চেঙ্গি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।”

তিনি আরও জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ অন্যান্য বাহিনীর সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজিবি সেক্টর কমান্ডার সবাইকে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “পাহাড়ি-বাঙালি আলাদা কোন জাতি নয়, আমাদের প্রথম পরিচয় আমরা সবাই বাংলাদেশি। আপনারা ধৈর্যশীল ও সহনশীল হোন। দাবি-দাওয়া থাকলে আলোচনার মাধ্যমেই শান্তিপূর্ণ সমাধান করা হবে।”

তিনি আশ্বস্ত করেন, “পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিজিবি খাগড়াছড়ির সাধারণ জনগণের পাশে থেকে দায়িত্ব পালন করবে এবং সর্বোচ্চ শক্তি দিয়ে যেকোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে।”

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন , খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কামরান কবির উদ্দিন, খাগড়াছড়ি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার (৩২ বিজিবি) সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান এবং খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোঃ ইউনুস আলী।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

খাগড়াছড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, শান্ত থাকার আহ্বান সেক্টর কমান্ডার কর্নেল মোত্তাকিমের

আপডেট টাইমঃ ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫