ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • ২১৩ বার

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইঘর এলাকায় দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে পড়ে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন মোহর উদ্দিন (৩৫) নামে এক রিকশাচালক। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার সময় ট্রাকটি অস্বাভাবিক গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এটি ফ্লাইওভারের রেলিং ভেঙে প্রথমে ঝুলে পড়ে। এতে মোহর উদ্দিন ঘটনাস্থলে আটকা পড়েন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোহর উদ্দিনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়েছিল। বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন তিনি মারা যান। পরে তার মরদেহ মর্গে প্রেরণ করা হয়

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে ট্রাকে থাকা আরও কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় ট্রাকটি সরানো হচ্ছে। তবে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিং ভেঙে ঝুলে রইল ট্রাক

আপডেট টাইমঃ ১০:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫