ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

ময়মনসিংহ গফরগাওয়ের ফায়ার ফাইটার নুরুল হুদার কবর জিয়ারত 

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • ২৭৮ বার

আদিলুর রহমান আদিল 

গফরগাঁও উপজেলা প্রতিনিধি। 

টঙ্গীর অগ্নিকাণ্ডে নিহত বীর ফায়ার ফাইটারের কবর জিয়ারত ও পরিবারের পাশে বিএনপি

গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত গফরগাঁওয়ের কৃতি সন্তান বীর ফায়ার ফাইটার মোঃ নুরুল হুদার কবর জিয়ারত ও শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মুশফিকুর রহমান। এসময় গফরগাঁও উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বুধবার, অক্টোবর ১, ২০২৫।

গফরগাঁওয়ের ফায়ার ফাইটার নুরুল হুদার পরিবারের খোঁজখবর নিতে বিএনপি নেতা মুশফিকুর রহমান বুধবার দুপুরে ধামাইল গ্রামের বাড়িতে যান। এসময় তিনি শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

বিএনপি নেতা মুশফিকুর রহমান বলেন, আমাদের জাতীয় বীর নুরুল হুদার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই পরিবারের পাশে সব সময় থাকার প্রত্যয় ব্যক্ত করছি।

ছেলের দুর্ঘটনাজনিত মৃত্যুতে শোকাহত পিতা বিশিষ্ট চামড়া ব্যবসায়ী আবুল মুনসুর বলেন, আমার সন্তান এবং তার পরিবারের খোঁজখবর নিতে আসা বিএনপি নেতা মুশফিকুর রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আপনরা আমাদের জন্য দোয়া করবেন। পরে তিনি এলাকাবাসী নিয়ে নুরুল হুদার কবর জিয়ারত করে আত্মার মাগফিরাত কামনা করেন।

বিএনপি নেতা মুশফিকুর রহমানের সাথে উপস্থিত ছিলেন, পাগলা থানা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আনসার উদ্দিন, বিএনপি নেতা নুরুজ্জামান নুর মিয়া, মোশাররফ হোসেন, পৌর বিএনপি নেতা সেলিম আহমেদ, শফিক আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল বাপ্পী, পৌর শ্রমিক দল নেতা পারভেজ আহমেদ প্রমুখ।

উল্লেখ্য,গাজীপুরের টঙ্গীতে রাসায়নিকের গুদামের অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণ করতে গিয়ে আহত হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ সেপ্টেম্বর নুরুল হুদা মারা যান।

গফরগাঁওয়ের সালটিয়া ইউনিয়নের ধামাইল গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নুরুল হুদা টঙ্গীতে ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পদে কর্মরত ছিলেন। তিনি চাকরিতে যোগ দেন ২০০৭ সালের ২৯ মার্চ। তিনি মা, বাবা, অন্তঃসত্তা স্ত্রীসহ এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

ময়মনসিংহ গফরগাওয়ের ফায়ার ফাইটার নুরুল হুদার কবর জিয়ারত 

আপডেট টাইমঃ ০৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫