ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ,হানি ট্র্যাপ চক্রের ১ নারী সদস্য গ্রেপ্তার  

মনির মন্ডল, সাভারঃ

আশুলিয়ায় বাইপাইল বসুন্ধরা এলাকা সিহাব আহম্মেদ (২৯) নামের এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে আফরিন রিয়া (২৬) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আফরিন রিয়া (২৬) বগুড়া জেলার ধুনট থানার ধরিয়া এলাকার মো: কামরুল হাসানের স্ত্রী। বর্তমানে তিনি বাইপাইল বসুন্ধরা সি-ব্লক এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা যায়।

ভুক্তভোগী যুবক সিহাব আহম্মেদ (২৯) পাবনা জেলার বাসিন্দা। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ী হাউজিং এলাকায় ভাড়া বাসায় থেকে গার্মেন্টসে চাকরি করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে সিহাব আহম্মেদের সাথে সম্পর্ক তৈরী হয় রিয়ার। পরে রিয়া ওই যুবককে আশুলিয়ার বাইপাইল স্ট্যান্ডে এসে দেখা করতে বলেন। তার কথা মত সিহাব আহম্মেদ ২০ সেপ্টেম্বর আশুলিয়ার বাইপাইল এলাকায় রিয়ার সাথে দেখা করতে আসেন। এ সময় রিয়া কৌশলে ওই যুবককে তার বাসায় নিয়ে যায়। পরে তার বাসায় আগে থেকে অবস্থান করা কয়েকজন যুবক মিলে সিহাব আহম্মেদকে একটি রুমে আটক রাখে এবং তার নিকট থাকা ১৫ হাজার টাকা ও তার কাছে থাকা একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়।

এরপরে রিয়া ও তার লোকজন মিলে ওই যুবকের নিকট ২০ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকি প্রদানসহ নগ্ন করে ভিডিও বানিয়ে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমিক প্রদান করে। এ সময় তারা ওই যুবককে ব্যাপক মারধর করে তার শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং তার আত্মীয়-স্বজন ও বন্ধুদের নিকট থেকে ১ লক্ষ ৮৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে এনে জোরপূর্বক আদায় করে। পরের দিন ২১ সেপ্টেম্বর সকালে তারা ওই যুবককে ছেড়ে দেন। পরে ভুক্তভোগী যুবক বাদি হয়ে আশুলিয়ায় থানায় একটি অভিযোগ দায়ের করেন।

থানা পুলিশ আরো জানায়, ভুক্তভোগী যুবকের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরা এলাকা থেকে রিয়াকে গ্রেপ্তার করা হয়। এই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, এক যুবককে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে মুক্তিপন আদায়ের অভিযোগে আফরিন রিয়া (২৬) নামের হানি ট্র্যাপ চক্রের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।সকালে তাকে আদালতে পাঠানো হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

আশুলিয়ায় প্রেমের ফাঁদে ফেলে অপহরণ,হানি ট্র্যাপ চক্রের ১ নারী সদস্য গ্রেপ্তার  

আপডেট টাইমঃ ০৯:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫