ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন 

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

নেত্রকোণা, ১১ অক্টোবর ২০২৫: “শিক্ষা জাতির মেরুদণ্ড এবং শিক্ষকবৃন্দই জাতির প্রকৃত কর্ণধার” – এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শনিবার নেত্রকোণা জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কমপক্ষে ২০% (সংগঠনের দাবি ৪৫%) বাড়ি ভাড়া, শতভাগ উৎসব ভাতা, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শ্রান্তি বিনোদন ভাতা প্রদান, এবতেদায়ী ও নন-এমপিও শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তকরণ এবং শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিলের পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

সকাল ১১.০০ ঘটিকায় শুরু হওয়া এই মানববন্ধনে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সকল স্তরের শিক্ষক-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের শিক্ষাব্যবস্থাকে সচল রাখতে শিক্ষকরা নিরলসভাবে কাজ করে গেলেও তাঁরা দীর্ঘদিন ধরে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাঁরা সরকারি শিক্ষক-কর্মচারীদের সমতুল্য সুযোগ-সুবিধা প্রদানের দাবি জানান।

মানববন্ধন শেষে সংগঠনের নেতৃত্ববৃন্দ তাদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক মহোদয় বরাবর পেশ করেন।

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার নেতৃবৃন্দ দ্রুত সরকারের প্রতি তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য জোর দাবি জানিয়েছেন। তারা আশা করেন, সরকার শিক্ষক সমাজের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার জন্য দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে। কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দ সমাজের এই সম্মানিত পেশার প্রতি সরকারের সুদৃষ্টি কামনা করেন।বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি অধ্যাপক জনাব খায়রুল কবীর নিয়োগীর সভাপতিত্বে এবং অফিস সেক্রেটারি প্রভাষক ও সাংবাদিক সুমন আহমেদের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শিক্ষক হাফিজুল্লাহ চৌধুরী আলিম,

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি মোঃ আল মুজাহিদ, মাদরাসা শিক্ষক পরিষদ নেত্রকোনা জেলা শাখার সভাপতি এসএমএন নাসিরুদ্দিন, মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব, মাদরাসা শিক্ষক পরিষদের জেলা সেক্রেটারি আব্দুস সেলিম, মাধ্যমিক শিক্ষক পরিষদ সদর উপজেলা সভাপতি শিক্ষক ও সাংবাদিক

শামীম তালুকদার, মাদরাসা শিক্ষক পরিষদ সদর উপজেলা সভাপতি মাওলানা সাদেকুল ইসলাম, ইবতেদায়ী শিক্ষক পরিষদের সভাপতি মোঃ সামছুল আলম, কলেজ শিক্ষক পরিষদের সদস্য আলী উসমান আনসারী প্রমুখ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য দাবিসমূহ বাস্তবায়নের দাবিতে নেত্রকোণায় মানববন্ধন 

আপডেট টাইমঃ ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫