ঢাকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন।  সৌদি আরব নাজরানে পতিতাবৃত্তির অভিযোগে ১২ জন প্রবাসী গ্রেপ্তার। সাবরাং জিরো পয়েন্টে ২৭কেজি গাঁজাসহ ৩জন মাদক কারবারিকে আটক যারা লড়াই করতে যানে মানুষের অধিকার আদায় করতে যানে আমি সেই দলের মানুষ” অধ্যক্ষ আলমগীর হোসেন  পূর্বধলায় বিদ্যুৎ বিলের বকেয়া আদায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান সুদের খাঁচায় বন্দি, ঘুষের টেবিলে জিম্মি: হসপিটালের ফ্লোরে আর্তনাদ করছে অবহেলিত মানুষ মানবতার দুর্গ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে সেলাই মেশিন উপহার খাগড়াছড়িতে সুশীল সমাজ ও জনগণের মানববন্ধন  ‘দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে’, মন্ত্রী পদে পুনর্বহালের দাবি। সৌদি আরব এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনকারী ৭,৭৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কলমাকান্দায় ৫ বছর পর সচল কলমাকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সোলার প্যানেল উদ্বোধন 

চুয়াডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিক্সা ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

হারুন অর রশীদ, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা। 

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রিক্সা ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা শাখার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাঃ আখতারুজ্জামান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন

শ্রমিকদের অবহেলিত রেখে বাংলাদেশ কখনোই বৈষম্যমুক্ত হতে পারে না। শ্রমিক ছাড়া দেশের কোন উন্নতি ঘটানো সম্ভব নয়।তাই শ্রমিকদের মর্যাদা রক্ষা করা মানে জাতির মর্যাদা রক্ষা করা।

‎আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে বলতে চাই— শ্রমিক আল্লাহর বন্ধু, তাই তাদের সম্মান ও অধিকার নিশ্চিত করা আমাদের ঈমানি দায়িত্ব।

‎রিক্সা ও ভ্যান শ্রমিকেরা দিনের পর দিন কঠোর পরিশ্রম করে আমাদের জীবনকে সহজ করছে। তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নিতে হবে। শ্রমিকের সন্তুষ্টি না থাকলে দেশের উৎপাদন ব্যাহত হবে, উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই আমরা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য সর্বাত্মকভাবে কাজ করছি ও করবো ইনশাআল্লাহ।”

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির চুয়াডাঙ্গার ২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ রুহুল আমিন। তিনি তার বক্তব্যে বলেন

এই দেশের শ্রমজীবী মানুষই আমাদের আন্দোলনের শক্তি, আমাদের পরিবর্তনের প্রেরণা।

‎ জুলাইয়ের গণঅভ্যুত্থানে রিক্সা-ভ্যান চালক ভাইয়েরা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন— আমরা সেই ত্যাগ কখনও ভুলব না।

‎আপনাদেরই শক্তিতে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াবো, ইনশাআল্লাহ। শ্রমিকদের ঐক্যের প্রচেষ্টায় আগামীর বাংলাদেশ ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ।

‎আমি প্রতিশ্রুতি দিচ্ছি আলমডাঙ্গায় সাধারণ মেহনতি মানুষ ও রিক্সা-ভ্যান চালকদের জন্য একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে।

‎আপনাদের জীবনের নিরাপত্তা, সন্তানদের শিক্ষার সুযোগ এবং শ্রমিক কল্যাণের নিশ্চয়তা দিতে আমরা কাজ করে যাবো।

‎সুতরাং আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিন— আপনার ভোটই পরিবর্তনের সূচনা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি কাইয়ুম উদ্দিন হীরক, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি ও চুয়াডাঙ্গা ১ আসনের নির্বাচন পরিচালক শেখ নুর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, পৌর জামায়াতের আমির মোহাম্মদ মেহের আলী, সেক্রেটারি মুসলিম উদ্দিন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর শাখার সভাপতি মোহাম্মদ সাহিন শাহেদ।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

গফরগাঁওয়ে কান্দিপাড়ায় মাটি খুড়ে রাস্তা তৈরির গর্তে ডুবে এক শিশুর মৃত্যু আশঙ্কা জনক অবস্থায় আরো একজন। 

চুয়াডাঙ্গায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের রিক্সা ভ্যান শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইমঃ ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫