ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

দীর্ঘ দমন-পীড়নের অবসান, ফের জেগে উঠছে লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়।

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

দীর্ঘ ১৭ বছর ধরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের নিষ্ঠুর দমন-পীড়নের কারণে দলীয় কার্যক্রম থেকে কার্যত বিচ্ছিন্ন করে রাখা ১নং লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়ে অবশেষে ফিরছে প্রাণ ও প্রতিবাদের স্পন্দন। বছরের পর বছর অবহেলা, ভাঙচুর ও নিশ্চুপতার অন্ধকারে ডুবে থাকা এই কার্যালয়টি আবারও সংগ্রামী রাজনীতির প্রতীক হিসেবে মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে।

স্বৈরাচারী শাসনের ভয়াল সময়ে যখন বিএনপির নাম নেওয়াই ছিল অপরাধ, তখন লোগাং ইউনিয়নের নেতাকর্মীরা কার্যালয় ব্যবহার তো দূরের কথা, নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই লড়াই করেছেন। সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে আজ নতুন প্রত্যয়ে, নতুন সাহসে কার্যালয়টিকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছেন লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনুল হোসেন ও ৪নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি মাশরাফি (জীবন)। তাঁদের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে পরিত্যক্ত, ধূলিধূসরিত ও অগোছালো কার্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করে সৌন্দর্যবর্ধনের কাজ চলমান রয়েছে।

এই উদ্যোগ কেবল একটি ভবন সংস্কারের কাজ নয়—এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর রাজপথে ফিরে আসার ঘোষণা, এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী নেতাকর্মীদের ঘুরে দাঁড়ানোর সাহসী উচ্চারণ। কার্যালয়ের প্রতিটি ইট-পাথর যেন নতুন করে সাক্ষ্য দিচ্ছে বিএনপির অবিচল সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাসের।

এ প্রসঙ্গে পানছড়ি উপজেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ মিলন মিয়া বলেন,

“এই উদ্যোগ প্রমাণ করে, দমন-পীড়ন দিয়ে বিএনপির রাজনীতি থামানো যায় না। শহীদ জিয়ার আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা কখনো পরাজিত হয় না—তারা আবারও ঘুরে দাঁড়ায়।”

লোগাং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল জলিল বলেন, “যাঁরা জীবনের ঝুঁকি নিয়ে এই কার্যালয়কে নতুন করে দাঁড় করাচ্ছেন, তাঁরা দলের প্রকৃত সৈনিক। তাঁদের প্রতি আমাদের গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।”ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল পাশা এই উদ্যোগকে সময়ের দাবি উল্লেখ করে বলেন, “এ কার্যালয় আবারও হবে আন্দোলন-সংগ্রামের ঘাঁটি, জনগণের অধিকার আদায়ের কেন্দ্র।”

স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন, সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয় আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের এক অগ্রবর্তী কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে। দমন-পীড়নের কালো অধ্যায় পেছনে ফেলে লোগাংয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জাগরণ—যা শেষ পর্যন্ত গণমানুষের বিজয়ের পথ সুগম করবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

দীর্ঘ দমন-পীড়নের অবসান, ফের জেগে উঠছে লোগাং ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদ কার্যালয়।

আপডেট টাইমঃ ০৬:০১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬