ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত মদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন: অলক আহ্বায়ক, রামানন্দ সদস্য সচিব। ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান মদনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন  ফাতেমা আক্তার। গফরগাঁওয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল: বাধা দেওয়ায় কৃষকদের হুমকি মদন মহিউদ্দিন মার্কেটে ক্যাশ বক্স ভেঙে দিনের বেলা চুরি।  বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার। পিরোজপুর সদর উপজেলা চত্বরে আগত শিক্ষার্থীদের সাথে ইউএনও মামনুর রশিদের অনুপ্রেরণামূলক আলোচনা মাজেদুল হক বিরহী কবি উপাধিতে ভূষিত 

আটপাড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৩৬৬ বার

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি: 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় , মঙ্গলবার জেলার আটপাড়া উপজেলার বানিয়াজান সরকারি চৌধুরী তালুকদার পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে। কর্মশালাটি সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলে। কর্মশালায় ভোটগ্রহণকারী কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্মচারীদের নির্বাচন সংক্রান্ত আইন ও বিধিমালা, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, ভোট গ্রহণ ও গণনা পদ্ধতি, ফলাফল প্রেরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি নির্বাচনের দিন দায়িত্ব পালনের সময় করণীয় ও আচরণবিধি সম্পর্কেও আলোচনা করা হয়। কর্মশালায় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান ও জেলার পুলিশ সুপার এসপ তরিকুল ইসলাম উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। এছাড়াও উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তানজিলা শারমিন দৃষ্টি, উপজেলা নির্বাচন কর্মকর্তা ফখরুজ্জামান, সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মশালা ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও দক্ষ, স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সহায়ক ভূমিকা রাখবে।প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে উপজেলা নির্বাচন অফিস।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত

আটপাড়ায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

আপডেট টাইমঃ ০৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬