ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৩৯ পাহাড়ি বাসিন্দা

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ২৬৯ বার

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:

দুর্গম পাহাড়ি জনপদের অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বিজিবির উদ্যোগে আয়োজিত এক বিনামূল্যের মেডিকেল ক্যাম্পে চিকিৎসা ও ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন ৩৯ জন পাহাড়ি বাসিন্দা।

রবিবার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টা থেকে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধ মণিপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নতুন কচুছড়িমুখ পাড়ায় এ মানবিক মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।

মেডিকেল ক্যাম্পে পানছড়ি ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর নাঈমুল মুশফিক নাঈম, এএমসি নিজে উপস্থিত থেকে শিশু, নারী ও বৃদ্ধদের আন্তরিকতার সঙ্গে চিকিৎসা সেবা প্রদান করেন। চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে বিতরণ করা হয়, যা দুর্গম এই পাহাড়ি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের জন্য ছিল বড় এক স্বস্তির বার্তা।

চিকিৎসা সেবা নিতে আসা অনেক পাহাড়ি বাসিন্দা জানান, দূরত্ব ও অর্থাভাবে নিয়মিত চিকিৎসা নেওয়া তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। বিজিবির এই মানবিক উদ্যোগ তাদের জন্য নতুন করে আশার আলো জ্বালিয়েছে।

এ মেডিকেল ক্যাম্পিংয়ের মাধ্যমে মোট ৩৯ জন পাহাড়ি বাসিন্দা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। বিজিবির এমন মানবিক কার্যক্রম স্থানীয় জনগণের সঙ্গে আস্থার বন্ধন আরও দৃঢ় করেছে এবং পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা পৌঁছে দিয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা পেল ৩৯ পাহাড়ি বাসিন্দা

আপডেট টাইমঃ ০৪:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬