ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড

শ্রীপুরের মাওনায় সরকারি গজারি গাছ কেটে উজাড়ের অভিযোগ, ৪৪টি গাছ জব্দ

ক্রাইম রিপোর্টারঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নে সরকারি গজারি গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে মিন্টু নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বন বিভাগ ৪৪টি গাছ জব্দ করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ গাজীপুর গ্রামে রাজা মিয়ার বাড়ির পাশে সরকারি বনভূমি থেকে গত ৪ মার্চ রাতে ৪৪টি গজারি গাছ কেটে মজুত করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে মিন্টু মিয়া সরকারি বনভূমির গজারি গাছ কেটে বিক্রি করে আসছেন। এতে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি বনভূমি ধ্বংসের আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়রা আরও জানান, মিন্টু মিয়ার বিরুদ্ধে সরকারি গাছ কাটার একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া পৌরসভার বাইরে অবৈধভাবে করাতকল স্থাপন করেও গাছ কাটার কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে স্থানীয়রা শ্রীপুর উপজেলা রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমানকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে দ্রুত সময়ের মধ্যে গাছগুলো জব্দ করেন। পরে জব্দকৃত গাছ সিমলাপাড়া বিট অফিসে নিয়ে যাওয়া হয়।

স্থানীয়দের দাবি, অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হওয়ায় কেউ প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন তারা।

এদিকে এলাকাবাসী বন বিভাগ ও প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অবৈধভাবে গাছ কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এলাকার বনভূমি সম্পূর্ণ উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর রেঞ্জ কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, “৪৪টি গাছ আমরা জব্দ করেছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত

শ্রীপুরের মাওনায় সরকারি গজারি গাছ কেটে উজাড়ের অভিযোগ, ৪৪টি গাছ জব্দ

আপডেট টাইমঃ ০৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬