ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার

শহীদুল ইসলাম শাহেদ, কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), টেকনাফ।

রোববার (৮ মার্চ) দুপুর ১টার দিকে এই তথ্য নিশ্চিত করেন,১৬ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কাউছার সিকদার।

১৬ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ কাউছার সিকদার জানান, এপিবিএনের সাইবার টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো শনাক্ত করে উদ্ধার করতে সক্ষম হয়। সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫টি স্মার্টফোন উদ্ধার করে টেকনাফ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মালিকদের কাছে হস্তান্তর করা হয়।

মোবাইল ফোন ফিরে পেয়ে সেলিম উল্লাহ জানান, প্রায় ৪৫ হাজার টাকা দিয়ে কেনা তার একটি স্যামসাং মোবাইল ফোন টেকনাফ বাজার থেকে হারিয়ে যায়। পরে থানায় সাধারণ ডায়েরি করার পর মাত্র ১০ দিনের মধ্যে এপিবিএন কোন টাকা খরচ ছাড়াই উদ্ধার করে দেয়।

তিনি বলেন, ‘আমি ৩০ হাজার টাকা বেতনের চাকরি করি। মোবাইলটি ফিরে পেয়ে খুবই খুশি।’

এ সময় উপস্থিত ছিলেন, অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স শাখার ইনচার্জ এসআই (নিরস্ত্র) রিয়াদ হোসেন, এএসআই (নিরস্ত্র) মো. আহসান উল্লাহসহ সাইবার সেলের অন্যান্য সদস্যরা।

এদিকে, দীর্ঘদিন পর হারানো মূল্যবান মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। তারা বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, আন্তরিকতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রমের প্রশংসা করে ১৬ এপিবিএন ও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

টেকনাফে বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া ২৫ মোবাইল উদ্ধার

আপডেট টাইমঃ ০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬