
মদন নেত্রকোনা প্রতিনিধি, শেখ আসাদুজ্জামান মাসুদ।
আগামী স্হানীয় নির্বাচনে নেত্রকোনার মদন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসাবে জনগণ চাচ্ছেন উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর কে।
ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচন করবেন
বলিষ্ঠ কন্ঠস্বর, অন্যায়ের প্রতিবাদী লড়াকু সৈনিক,
উপজেলা জাতীয়তাবাদী বিএনপি যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক মদনবাসীর জনপ্রিয় সকলের পরিচিত মুখ, হুমায়ুন কবীর।
যদিও উপজেলা পরিষদ এর নির্বাচনী তফসিল এখনো ঘোষণা করা হয়নি। পূর্বে থেকে প্রস্তুতি নিয়ে মাঠে নেমে পড়েছে অনেকেই।
নেত্রকোনা জেলার মদন উপজেলা পরিচিত একটি পৌর শহর হিসেবে পরিচিত।
জেলার অন্যতম মদন উপজেলার দেশ-বিদেশে অবস্থানরত জনসাধারণ ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে বিশেষ অবদান রেখে আসছেন মদন উপজেলা বাসি। আট ইউপি জনগণ জানান,এই উপজেলায় জাতীয় নেতৃবৃন্দ সহ অসংখ্য গুণীজনের জন্ম হয়েছে।
কিন্তু অবিশ্বাস্য হলেও সত্য যে, দেশের অন্যান্য উপজেলায় কাঙ্খিত উন্নয়ন হলেও এখনও বাংলাদেশের মধ্যে মদন উপজেলাটি শিক্ষা, স্বাস্থ্য , রাস্তা-ঘাট গ্যাস ও বিদ্যুৎ ইত্যাদি বিষয়ে অবহেলিত রয়েছে।
জনগণ বলেন যোগ্য নেতৃত্ব অভাব তবে এখন সময় এসেছে মদন উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে বাংলাদেশের বুকে দৃশ্যমান করার।
কেননা রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা অঙ্গীকার নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দীর্ঘ ১৭ বছর পর সুষ্ঠ ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেছে এবং স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়ার সুযোগ্য পুত্র তারেক রহমান এবার প্রধানমন্ত্রী হয়েছেন।
জাতীয়তাবাদী বিশ্বাসী উপজেলা যুবদলের বিপ্লবী সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের দোয়া -ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।
তিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করবেন এমন খবর সাধারণ ভোটার মাঝে ছড়িয়ে পড়ায় মদন উপজেলার সর্বসাধারণের মাঝে যোগ্য ব্যক্তির নাম শুনে আনন্দ উল্লাস বিরাজ করছে।
এ ব্যাপারে মদন উপজেলার জাতীয়তাবাদী পরিবার এর নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার শতাধিক জনসাধারণ তার হুমায়ুন কবীরের উপজেলা ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী নাম প্রকাশ হওয়ায় সমর্থন প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে নানা কারণে আমরা মদন বাসী উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছি। এখন সময় এসেছে আমরা দীর্ঘদিন পর বিএনপি ঘর থেকে এমপি পেয়েছি। আমাদের উন্নয়ন হবে।
মদন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর একজন ক্লিন ইমেজের মানুষ।
সাধারণ জনগণ অনেকেই বলেন, সত্য কথা বলেন, অন্যায়ের প্রতিবাদ করেন, ন্যায়ের পথে কাজ করেন,
ত্যাগী যুবক নেতা, উপজেলা যুবসমাজের স্বপ্ন, হতদরিদ্র সাধারণ মানুষের স্থান, উপজেলা পরিষদ নির্বাচনে হুমায়ুন কবীর ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হবেন এতে আমরা আনন্দিত। আমরা তাঁকে নির্বাচনী বিষয়ে সার্বিক সহযোগিতা করে নির্বাচিত করার সর্বাত্মক চেষ্টা করব ইনশাল্লাহ।
সাধারণ জনগণ জানান, হুমায়ুন কবীর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হলে উপজেলার সর্বক্ষেত্রে উন্নয়ন হবে।
এ ব্যাপারে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপক্ষ একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দেশের জনগণ তাঁদের গণতন্ত্র ফিরে পেয়েছে। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করার সুযোগ পেয়েছেন।
আমি বিশ্বাস করি বিএনপি সরকারের অধীনে বাংলাদেশের সব কয়টি স্থানীয় নির্বাচন সুষ্ঠ এবং নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। সাধারণ ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেঁচে নিবেন সেই বিশ্বাস নিয়ে আমি মদন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিতে আগ্রহী হয়েছি। জনগণের সমর্থন পাচ্ছি। জনগণ যদি তাদের মহা-মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, আমি সকলকে সাথে নিয়ে মদন উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলায় রূপান্তরিত করতে যা যা করণীয় আমি চেষ্টা করব ইনশাল্লাহ। আমি সকলের দোয়া, ভালবাসা ও সমর্থন প্রত্যাশী।

অনলাইন ডেস্কঃ 















