
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমাদের অগণিত পাঠক, বিজ্ঞাপনদাতা, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছে দৈনিক নেত্রপ্রকাশ পরিবার। আত্মশুদ্ধি ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে ফিরে এসেছে এই পবিত্র উৎসব।
দৈনিক নেত্রপ্রকাশ পত্রিকার পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়:
“ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্বের এক পরম মিলনমেলা। দীর্ঘ এক মাসের সংযম শেষে পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে বয়ে আনে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। এই উৎসবের শিক্ষা হলো ত্যাগের মাধ্যমে মানুষের কল্যাণ করা এবং ত্যাগের মহিমায় নিজেকে গড়ে তোলা।”
বার্তায় আরও উল্লেখ করা হয় দৈনিক নেত্রপ্রকাশ, সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার আদায়ে অঙ্গীকারবদ্ধ। পাঠকদের অকৃত্রিম ভালোবাসা ও সহযোগিতাই আমাদের পথচলার মূল প্রেরণা। ঈদের এই খুশির দিনে আমরা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে শান্তি, সমৃদ্ধি ও ঐক্য কামনা করছি।
পরিশেষে দৈনিক নেত্রপ্রকাশ পরিবার আশা প্রকাশ করে যে, ঈদের এই আনন্দ যেন প্রতিটি মানুষের ঘরে ঘরে শান্তি ও অনাবিল সুখ বয়ে আনে। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন সবাই মিলে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তুলতে পারি।
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক!
–
দৈনিক নেত্রপ্রকাশ

অনলাইন ডেস্কঃ 
























