ঢাকা , বুধবার, ১৩ মে ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হোয়াইক্যং চেকপোস্ট ই য়া/বা বোঝাই সিএনজিসহ টেকনাফ পুরান পল্লান পাড়ার চালক মোঃ হোসেন গ্রেফতার লেদায় যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড সৌদি আরব হজ মন্ত্রণালয় পরবর্তী উমরাহ মৌসুমের জন্য বহিরাগত এজেন্টদের যোগ্যতা যাচাই এবং চুক্তি চূড়ান্ত করার পরিষেবা চালু করেছে আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ঝিম্মংখালী থেকে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এ অভিযানে মালিকবিহীন আনুমানিক বার কোটি ষাট লক্ষ টাকা মূল্যের ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা জব্দ করা হয়।

বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়, অদ্য ২৬ মার্চ ২০২৬ তারিখ আনুমানিক ০২৪৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ হতে আনুমানিক ২০০ গজ উত্তর পশ্চিম দিকে এবং বিওপি হতে ০৩ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে সাকেরের ঘের নামক স্থানে অবস্থান করে। আনুমানিক ০৩০০ ঘটিকায় মায়ানমার হতে ০৩ জন সন্দেহভাজন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখতে পেয়ে বিজিবি টহল দল তাদেরকে চ্যালেঞ্জ করে। চোরাকারবারীরা বিজিবি’র উপস্থিতি টেরে পেয়ে পার্শ্ববর্তী ঘেরের পানি দিয়ে সাঁতরিয়ে মায়ানমারের দিকে চলে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশী চালিয়ে প্লাস্টিকের বস্তার ভিতরে স্কচ টেপ দ্বারা মোড়ানো খাকী রং এর বায়ুরোধী ৪২ কাট অর্থাৎ ৪,২০,০০০ (চার লক্ষ বিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। তবে দীর্ঘ তল্লাশি সত্ত্বেও অন্য কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি। ওই এলাকায় পলায়নরত চোরাকারবারীদেরকে গ্রেফতার করার জন্য চিরুনি অভিযান পরিচালনা করা হলেও রাতের অন্ধকারে কাউকে খুঁজে পাওয়া যায়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক, লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করে বলেন, “পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদেরকে শনাক্ত করে তাদেরকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

তিনি আরও জানান, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থান নিয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) প্রতিষ্ঠালগ্ন থেকেই সীমান্ত সুরক্ষা, মাদক দমন ও অবৈধ চোরাচালান প্রতিরোধে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে আসছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ঝিম্মংখালী থেকে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

আপডেট টাইমঃ ০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬