
হাবিবুল ইসলাম (আটপাড়া উপজেলা প্রতিনিধি) :
নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়নে একটি পুকুর থেকে অন্তর (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার উপজেলার টেংগা গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত অন্তর উপজেলার দুওজ ইউনিয়নের হরিপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, টেংগা গ্রামের নিয়ত বিশ্বাসের বাড়ির পেছনের পুকুরে পারে একটি মরদেহ পরে আছে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত হওয়ার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রাথমিকভাবে মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে এটি হত্যা না কি দুর্ঘটনা, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ জানায়, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন ডেস্কঃ 





















