
আপেল মাহমুদ রাঙ্গা, বাগমারা প্রতিনিধি
বাগমারা উপজেলার ৫- নং আউচপাড়া ইউনিয়নের
২ নং ওয়ার্ডের রক্ষিতপাড়া সরকারি প্রাথমিকবিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে। বৃহস্পতিবার (২২শে এপ্রিল) সন্ধ্যায় গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী মো: রবিউল ইসলাম ও নারায়ণ চন্দ্র অধিকারী । বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এই সময় বক্তারা বলেন,গ্রাম আদালত, অল্প সময়ে স্বল্প খরচে, সঠিক বিচার পেতে চলোও যায় গ্রাম আদালতে। উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আউচপাড়া ইউনিয়ন আরাফাত রহমান কোকো ক্রীড় পরিষদের সভাপতি মোঃ আব্দুল জলিল, উদ্যোক্ত সম্রাট বাবর আলী, উজ্জ্বল, শরিফ প্রমুখ। মত বিনিময় সভা শেষে সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি ভিডিও প্রদর্শনী করা হয়। এই প্রকল্পের মাধ্যমে গ্রাম আদালতের সুবিধাসমূহ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করে গ্রামীণ জনগণের জন্য ন্যায়বিচার সহজতর করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। স্থানীয় সরকার বিভাগের অধীনে ইউরোপীয় ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এ প্রকল্প বাস্তবায়ন করছে। ভিডিও প্রদর্শনী শেষে প্রশ্নত্তর পর্বে ১০ জন কে পুরষ্কার হাতে তুলে দেওয়া হয়।

দৈনিক নেত্রপ্রকাশ 

















