ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে বিদেশী পিস্তল সহ এক মানব পা’চা’র’কা’রী আটক বাংলাদেশ প্রেসক্লাব, ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক পদে C N A জেলা প্রতিনিধি নূরে আলম মনোনীত  নেত্রকোণায় মাধবী ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে অনিয়ম ও প্রতারণার অভিযোগ শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা ১১বছরের এক কিশোরী পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাওড়ে কৃষকদের জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬: বারহাট্টায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গ্রিন পিট ভাইপারের দংশনে আহত যুবক সুস্থ বাগমারায় গ্রাম আদালত বিষয়ক মত বিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত।  নেত্রকোনায় নবনিযুক্ত চিকিৎসকদের নিয়ে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত।

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাওড়ে কৃষকদের জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি

কলমাকান্দা উপজেলা প্রতিনিধি 

নেত্রকোনার কলমাকান্দায় গত প্রায় এক সপ্তাহ ধরে হাওড়জুড়ে কৃষকদের ব্যাপক ব্যস্ততা শুরু হয়েছে। উপজেলার বিস্তীর্ণ হাওড় এলাকায় পুরোদমে চলছে বোরো ধান কাটার উৎসব।অন্যদিকে

তীব্র গরম আর খোলা মাঠে দীর্ঘ সময় কাজ করতে গিয়ে কৃষকদের সবচেয়ে বড় সমস্যায় পড়তে হচ্ছে বিশুদ্ধ খাবার পানির অভাব।অধিকাংশ কৃষককেই দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করে আনতে হচ্ছে,আবার কেউ কেউ অনেকটা বাধ্য হয়েই অনিরাপদ ও দূষিত পানি পান করছেন; যা ক্রমাগত স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।এরই প্রেক্ষিতে পরিষেবা কর্মশালা ও প্রশিক্ষণ এর বাস্তবতা বিবেচনায় নিয়ে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল কৃষকদের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে উদ্যোগ গ্রহণ করেছেন। তার এ উদ্যোগের অংশ হিসেবে গত বুধবার অর্থাৎ ২৩ এপ্রিল থেকে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ হাওড় এলাকায় টিউবওয়েল স্থাপনের কার্যক্রম প্রাথমিকভাবে শুরু হয়েছে। বিশ্বস্ত সূত্রে

জানা যায় যে, ইতিমধ্যে প্রথম পর্যায়ে সোনাডুবি হাওড়ের পূর্ব ও পশ্চিম পাশে দুটি, নাগডরা হাওড়ের পূর্ব ও পশ্চিম পাশে দুটি টিউবওয়েল বসানোর কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি মুক্তাখলা হাওড়, হাইডুলি কান্দা এবং রাজাপুর গ্রামের সামনে কাটাগুপাট এলাকাসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানেও টিউবওয়েল স্থাপনের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে ধাপে ধাপে প্রয়োজন ও চাহিদা অনুসারে আরও বিভিন্ন স্থানে এই নলকূপ বসানোর কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।

স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায় হাওর অঞ্চলের প্রধান পেশায়ই যেহেতু কৃষি তাই বছরের অধিকাংশ সময়ই ফসলি জমিতে কৃষকদের কৃষি কাজ করতে হয়। বিগত সময়ে তীব্র গরমে বিশুদ্ধ পানি পাওয়া ছিল খুবই কষ্টকর। তবে এখন যদি হাওড়ের মাঝেই টিউবওয়েল পাওয়া যায়,তাহলে আমাদের অনেক উপকার হবে।

দীর্ঘ আলাপ চালিতায় ওনার আরো বলেন,বিশেষ করে ধান কাটার মৌসুমে প্রতিদিন প্রায় হাজারও কৃষক হাওড়ে কাজ করেন; কিন্তু এতদিন সেখানে বিশুদ্ধ পানির কোনো নির্ভরযোগ্য উৎস না থাকায় দীর্ঘদিন ধরে তারা ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। বিশেষ করে দুপুরের প্রখর রোদে পানির সংকট আরও তীব্র থেকে তীব্রতর হয়ে দেখা দেয় । নতুন এই গৃহীত উদ্যোগ কৃষকদের সেই কষ্ট অনেকটাই লাঘব করবে বলে তারা প্রত্যাশা করেন।

এ বিষয়ে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাওড়ে কাজ করা কৃষকরা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘব করা আমাদের দায়িত্ব। বিশুদ্ধ পানির অভাব তাদের জন্য বড় একটি সমস্যা ছিল। তাই দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আরও প্রয়োজনীয় স্থানে টিউবওয়েল স্থাপন করা হবে, যাতে কোনো কৃষক পানির কষ্টে না থাকে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হাওড় এলাকায় কৃষকদের জন্য আরো অন্যান্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা নিশ্চিত করার সকল রকম কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে বিদেশী পিস্তল সহ এক মানব পা’চা’র’কা’রী আটক

ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে হাওড়ে কৃষকদের জন্য স্থায়ী ভাবে ব্যবস্থা হচ্ছে বিশুদ্ধ খাবার পানি

আপডেট টাইমঃ ২০ ঘন্টা আগে