
নিজস্ব প্রতিনিধি :
খাগড়াছড়ি জেলার পানছড়িতে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মোঃ জাকির হোসেন ও উল্টাছড়ি ইউনিয়ন সভাপতি মোঃ মজনু মিয়ার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।রবিবার ( ০৩ মে) দুপুর আনুমানিক ১ টার দিকে পানছড়ি বাজারের মুক্তিযোদ্ধা স্কয়ারে এ ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শীরা জানায়, হামলাকারীরা দীর্ঘসময় ধরে ঘটনা স্থলে লোহার পাইপ ও লাঠিসোঁটা নিয়ে ঘুরাঘুরি করতে দেখা যায় এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসার সাথে সাথে আক্রমণ করে পালিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
মোঃ জাকির হোসেন জানায়, সকাল সাড়ে নয়টায় উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আল-আমিন এর সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং বাজারে কিভাবে আসে তা দেখে নেয়ার হুমকি দেয়। দুপুরে বাড়ি ফেরার সময় মুক্তিযোদ্ধা স্কয়ারে আল-আমিন এর অনুসারী উজ্জ্বল ও আশরাফুল সহ ১০-১২ জন অতর্কিত হামলা চালায়।
অপর আহত মজনু মিয়া জানায়, বাজার থেকে বাড়ি ফেরার পথে ব্রিজপাড় এলাকায় একই ব্যাক্তিরা অতর্কিত হামলা চালায়।
অন্যদিকে উপজেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মোঃ আল-আমিন জানায়, সকালে আমার সাথে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটি হয় এবং আমি তারাবন ছড়া কাজের সাইটে চলে আসি। তবে হামলার সাথে আমার কোন সম্পর্ক নেই।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার অনুতোষ চাকমা জানায়, আহতদের একজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং অন্যজনে অবস্থা এখন ভালো।
পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ জানায়, এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে আমরা আইনগত ব্যবস্থা নিবো।
এদিকে হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ মোজাম্মেল হক এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল করা হয়েছে।

অনলাইন ডেস্কঃ 














