ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হোয়াইক্যং চেকপোস্ট ই য়া/বা বোঝাই সিএনজিসহ টেকনাফ পুরান পল্লান পাড়ার চালক মোঃ হোসেন গ্রেফতার লেদায় যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড সৌদি আরব হজ মন্ত্রণালয় পরবর্তী উমরাহ মৌসুমের জন্য বহিরাগত এজেন্টদের যোগ্যতা যাচাই এবং চুক্তি চূড়ান্ত করার পরিষেবা চালু করেছে আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক

টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

মেহেদী হাসান আরফাত (টেকনাফ উপজেলা প্রতিনিধি)

কক্সবাজার জেলার টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে দীর্ঘদিন ধরে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মিয়া ওরফে “শাকের মাঝি” (৪২) আটক হয়েছে।

বুধবার ১৩ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে টেকনাফ থানাধীন সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে টেকনাফ মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, কক্সবাজারের পুলিশ সুপার জনাব এ.এন.এম সাজেদুর রহমানের সার্বিক নির্দেশনায় এবং টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জনাব সাইফুল ইসলামের তদারকিতে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ মোরশেদ আলমসহ একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে তাকে আটক করতে সক্ষম হয়।

আটককৃত শাকের মিয়া টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের মুন্ডারডেইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম কবির আহমদ এবং মাতার নাম সুরা খাতুন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শাকের মাঝি দীর্ঘদিন ধরে মানবপাচার চক্রের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত। বিশেষ করে আন্দামান দ্বীপপুঞ্জে মানবপাচারের সময় নৌকাডুবির ঘটনায় তাকে মূল হোতা হিসেবে এলাকায় ব্যাপকভাবে চিহ্নিত করা হয়। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছিল।

পুলিশ আরও জানায়, তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মানবপাচার, মাদক, অস্ত্র ও চোরাচালানসহ মোট ১১টি মামলা রয়েছে।

বর্তমানে আটককৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে টেকনাফ মডেল থানা।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

আপডেট টাইমঃ ১৭ ঘন্টা আগে