ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা টেকনাফের খুরুশকুল মাদক কারবারী মো আরাফাত উদ্দিন ৭ হাজার পিস ইয়াবা যোগে ইজিবাইকসহ আটক ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশব্যাপী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হোয়াইক্যং চেকপোস্ট ই য়া/বা বোঝাই সিএনজিসহ টেকনাফ পুরান পল্লান পাড়ার চালক মোঃ হোসেন গ্রেফতার লেদায় যৌথ অভিযানে বুলেটপ্রুফ জ্যাকেট, হেলমেট ও গোলাবারুদসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড সৌদি আরব হজ মন্ত্রণালয় পরবর্তী উমরাহ মৌসুমের জন্য বহিরাগত এজেন্টদের যোগ্যতা যাচাই এবং চুক্তি চূড়ান্ত করার পরিষেবা চালু করেছে আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার

বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো কামরুল হাসান । আবেদনে তিনি অতিরিক্ত দায়িত্বের চাপে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে সময় দিতে পারছেন না বলে উল্লেখ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, মোঃ কামরুল হাসান  বর্তমানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিসেবে কর্মরত। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি ওই ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব পালন করছেন। তবে এই পদ থেকে অব্যাহতি চেয়ে গত ১১ মে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, জেলা প্রশাসকের নির্দেশে আসমা ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর থেকে দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তবে অতিরিক্ত এ দায়িত্ব পালনের কারণে তার নিয়মিত দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একই সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক জীবনেও সময় দিতে পারছেন না বলেও তিনি আবেদনে উল্লেখ করেছেন।

আবেদনে আরও বলা হয়, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা তার মূল দায়িত্বের বাইরে হওয়ায় দীর্ঘদিন এ দায়িত্ব বহন করা তার জন্য কঠিন হয়ে উঠেছে। এ অবস্থায় প্রশাসকের পদ থেকে অব্যাহতি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ জিনিয়া জামান বলেন এ অতিরিক্ত দায়িত্বের চাপে অব্যাহতি চাওয়ার বিষয়টি আমি অবগত আছি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

টেকনাফে আলোচিত শীর্ষ মানবপাচারকারী শাকের মাঝি আটক

অতিরিক্ত দায়িত্বের চাপে ইউপি প্রশাসকের পদ ছাড়তে চান কর্মকর্তা

আপডেট টাইমঃ ১৮ ঘন্টা আগে