ঢাকা , মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল) মদনে নবজাতক শিশুকে পাট ক্ষেতে ফেলে দিয়ে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত গ্রেপ্তার। কক্সবাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার মাটিরাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে মাদক ব্যবসা, উদ্বিগ্ন জনসাধারণ সেন্টমাটিন বঙ্গোপসাগরে ৩টি ট্রলার ২৪০০ বস্তা সিমেন্ট ও ৩৩ জন পাচারকারী আটক করেন কোস্ট গার্ড ও নৌবাহিনীর।  সৌদি আরবে মঙ্গলবার, ২৬শে মে আরাফাত দিবস এবং ২৭শে মে ঈদুল আযহা। বারহাট্টা উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে সেলিনা আক্তার’র যোগদান স্কুলের খেলার মাঠ দখল করে অবৈধ বৃক্ষরোপণ ও ময়লার স্তূপ, চরম স্বাস্থ্যঝুঁকিতে কালিয়াকৈরের শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫৭০ পিস ইয়াবাসহ আটক-১ মদনে ২০মেট্রিকটন চাল পাচার তদন্ত কমিটির গুদাম পরিদর্শনে পেয়েছেন গড়মিল

কক্সবাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার জেলার সদর থানা এলাকায় একটি সফল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

র‌্যাব-১৫ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কক্সবাজার সদর থানাধীন খুরুশকুল এলাকায় একটি বাড়িতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ করা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে গত ১৭ মে ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ২৩:০০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি কক্সবাজার সদর থানাধীন পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ), খুরুশকুল ইউনিয়নের একটি বসতবাড়িতে আকস্মিক তল্লাশি অভিযান পরিচালনা করে। তল্লাশিকালে উক্ত বাড়ি থেকে সুকৌশলে লুকিয়ে রাখা সর্বমোট ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে নারী মাদক কারবারি জেসমিন আক্তার জুই-কে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামীর নাম জেসমিন আক্তার জুই (২২)। সে কক্সবাজার সদর থানার খুরুশকুল ইউনিয়নের পূর্ব ডেইল পাড়া (ইসলামাবাদ) এলাকার মৃত রশিদ আহমেদের কন্যা এবং জাহিদ হোসেন ওরফে মিজানের স্ত্রী।

উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয় এবং ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কক্সবাজার জেলা শহরসহ বিভিন্ন এলাকায় অত্যন্ত চতুরতার সাথে বিক্রয় করে আসছিল।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে জব্দকৃত আলামতসহ কক্সবাজার সদর থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে র‌্যাব-১৫ এর এই ধরণের আপসহীন ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

৭নং সুখারী ইউনিয়নে জনমত ও জনপ্রিয়তায় শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী মোতাকাব্বীর ভূঁইয়া (টুটুল)

কক্সবাজারে র‌্যাব-১৫ এর সফল অভিযান: ২০ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

আপডেট টাইমঃ ১২ ঘন্টা আগে