ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত মদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন: অলক আহ্বায়ক, রামানন্দ সদস্য সচিব। ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান মদনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন  ফাতেমা আক্তার। গফরগাঁওয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল: বাধা দেওয়ায় কৃষকদের হুমকি মদন মহিউদ্দিন মার্কেটে ক্যাশ বক্স ভেঙে দিনের বেলা চুরি।  বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার। পিরোজপুর সদর উপজেলা চত্বরে আগত শিক্ষার্থীদের সাথে ইউএনও মামনুর রশিদের অনুপ্রেরণামূলক আলোচনা মাজেদুল হক বিরহী কবি উপাধিতে ভূষিত 

ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান

হাবিবুল ইসলাম 

স্টাফ রিপোর্টার :

জনসচেতনতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে আটপাড়া উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধ এবং বাজারের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকল্পে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতি শনিবারের ন্যায় আজও আটপাড়ার ঐতিহ্যবাহী ‘সেতুর বাজারে’ এই তদারকি অভিযান পরিচালিত হয়।

আজকের এই জনগুরুত্বপূর্ণ ও বিশেষ অভিযানটি অত্যন্ত দক্ষতা ও সফলতার সাথে পরিচালনা করেন আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনুর রহমান মহোদয়। অভিযানের সময় বাজারের পরিবেশ মনিটরিংয়ের পাশাপাশি ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে চলা এবং ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রশাসনের এই মহতী কার্যক্রমে সংহতি জানিয়ে এবং জনস্বার্থে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলহাজ্ব মাসুম চৌধুরী এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রশাসনের এমন নিয়মিত তদারকি এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ জনস্বাস্থ্যের সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। ডেঙ্গু মুক্ত আটপাড়া গড়তে প্রশাসনের এই উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহনুর রহমান বলেন, ‘জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং একটি পরিচ্ছন্ন আটপাড়া গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে—আসুন আমরা নিজেরাও সচেতন হই, নিজ নিজ কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গুর প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখি।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত

ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান

আপডেট টাইমঃ ৩ ঘন্টা আগে