ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • ৩৩৭ বার

লালপুর নাটোর প্রতিনিধি

নাটোরের লালপুর উপজেলার মোল্লাপাড়া চরে কাকন বাহিনীর ত্রাসের অবসান ঘটাতে সেনাবাহিনী পরিচালিত এক যুগান্তকারী অভিযানে ধরা পড়েছে ভয়ংকর অপরাধীরা। ভোর ৫টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দীর্ঘ ১২ ঘণ্টার এ অভিযানে নাটোর ও পাবনা সেনা ক্যাম্পের যৌথ বাহিনী অংশ নেয়।

অভিযানে কাকন বাহিনীর তিন সক্রিয় সদস্য—আশরাফুল ইসলাম বাপ্পি (২৮), মেহফুজ হক সোহাগ (৩৯) এবং মোসাম্মৎ রোকেয়া (৫৫)—কে অস্ত্র, গোলাবারুদ ও বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়। জানা গেছে, বাপ্পি কুখ্যাত কাকনের ভায়রা।

এ সময় উদ্ধার করা হয় পাকিস্তানি ও ভারতীয় অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ৮৬টি ইয়াবা, ফেন্সিডিল, গাঁজার গাছ ও গাঁজা, দেশীয় রামদা, নগদ ১২ লাখ টাকার বেশি অর্থসহ একাধিক অবৈধ সরঞ্জাম ও নৌযান। অভিযানকালে একটি মানুষের খুলিও উদ্ধার হয়, যা তদন্তে নতুন মোড় আনতে পারে।

অভিযান শেষে আটককৃতদের ও জব্দকৃত সমস্ত আলামত স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ধরনের সফল অভিযান কাকন বাহিনীর সন্ত্রাসী দৌরাত্ম্য দমনে এলাকাবাসীর মনে স্বস্তি ফিরিয়েছে।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

নাটোরের লালপুরে মোল্লাপাড়া চরে সেনা অভিযানে অস্ত্র ও মাদকসহ কাকনের ভায়রা গ্রেফতার

আপডেট টাইমঃ ০৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫