ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

নেত্রকোনার কলমাকান্দায় আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার আনন্দপুর গ্রামকে মডেল ইউনিয়নে উন্নীত করার দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছেন। রোববার (১৭ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে আনন্দপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আশপাশের ২০টি গ্রামের চার শতাধিক মানুষ অংশ নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়ন প্রায় ৪০টি গ্রাম নিয়ে গঠিত। এ ইউনিয়নের মোট জনসংখ্যা ৩০ হাজারের বেশি। ইউনিয়নের মধ্যবর্তী আনন্দপুরসহ কয়েকটি গ্রাম থেকে নাজিরপুর ইউনিয়ন পরিষদে যেতে প্রায় ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়। এতে বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী নারীসহ সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার হচ্ছেন।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী জানান, নাজিরপুর ইউনিয়নের বেতুয়া, হরিপুর, আনন্দপুর, ফকির চান্দুয়াইল, দিলুরা, গাছতলা, পাঁচকাটা, চন্ডিগড় ইউনিয়নের আলমপুর, নাগেরগাতি, বড়ইউন্দ, নোয়াগাঁও, সিংপুর, মুনসুরপুর, কৈলাটি ইউনিয়নের হাড়িগাতি, আজগড়া, রনসিংপুর, নাউরিপাড়া, বানিয়াপাড়া, চাঁনকোনা এবং বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম নিয়ে আনন্দপুরকে নতুন ইউনিয়নে উন্নীত করার দাবি তুলেছেন।

এ দাবিতে এলাকাবাসী ইতিমধ্যেই স্থানীয় সরকার বিভাগে স্মারক জমা দিয়েছেন। মানববন্ধনে বক্তারা বলেন, ‘এটি শুধু একটি দাবি নয়, বরং শত বছরের আক্ষেপ ঘুচানোর আহ্বান। বৃদ্ধ, গর্ভবতী নারী, ছোট শিশু থেকে শুরু করে কৃষক-শ্রমিক—সবার দুর্ভোগ কমাতে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করা জরুরি।’

মানববন্ধনে বক্তব্য দেন আব্দুল বাতেন খন্দকার, হাজী আব্দুর রউফ মাস্টার, ভাষানী, ফারুক, জালাল উদ্দিন শেখ, মো. ফাইজুর রহমান, মো. সৌরভ খন্দকারসহ অনেকে। বক্তারা জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানান, অবিলম্বে আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীত করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘব করার জন্য।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

নেত্রকোনার কলমাকান্দায় আনন্দপুরকে মডেল ইউনিয়নে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

আপডেট টাইমঃ ১২:২০ অপরাহ্ন, সোমবার, ১৮ আগস্ট ২০২৫