ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

বিচার সংস্কার আর নির্বাচন এই তিনটাকেই এখন বাংলাদেশের প্রধান স্বার্থ, জোনায়েদ সাকি

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৭১ বার

সুমন চক্রবর্তী, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া):

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, ‘বিচার, সংস্কার ও নির্বাচন- এই তিনটাকেই গুরুত্বের সঙ্গে নিতে হবে। কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট হব। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দিতে হবে। নির্বাচনকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আর সেটা করলে তাদের শেখ হাসিনার মতো পালিয়ে যেতে হবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র রুখে দিতে

সোমবার (৮ সেপ্টেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা জগন্নাথপুর অডিটোরিয়ামে গণসংহতি আন্দোলনের কর্মী সভায়  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনেকেই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন মন্তব্য করে সভায় সাকি আরও বলেন, ‘তারা বিচার এবং সংস্কারকে বাদ দিচ্ছেন, সেটা আমাদের ভুল পথে নেবে। আবার অনেকে বিচার ও সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন, সেটা আমাদের একটা বিপজ্জনক খাদের দিকে নিয়ে যাবে। এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার।

তিনি জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার ইতোমধ্যেই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছে। আশা করা যায়, খুব দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, যা দেশের গণতন্ত্রের ইতিহাসে মডেল নির্বাচন হিসেবে বিবেচিত হবে। এতে দেশের মানুষের মুক্ত মতপ্রকাশের অধিকার সুরক্ষিত হবে এবং একটি শক্তিশালী ও দায়িত্বশীল সরকার গঠন সম্ভব হবে।

জোনায়েদ সাকি বাঞ্ছারামপুরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘বাঞ্ছারামপুরের সন্তানদের এমনভাবে আগামী দিনে গড়ে তুলব, যাতে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, চাকুরি ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবো, যাতে কাউকে এলাকার বাইরে যেতে না হয়।’

সংগঠক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় ও জহিরুল হক রেনু মেম্বারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলার মূখ্য সমন্বয়ক শামীম শিবলী, পারুল বেগম,স্বপন শিকদার।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

বিচার সংস্কার আর নির্বাচন এই তিনটাকেই এখন বাংলাদেশের প্রধান স্বার্থ, জোনায়েদ সাকি

আপডেট টাইমঃ ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫