ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন।

পাহাড়ি-বাঙালি ঐক্যে শান্তিপূর্ণ খাগড়াছড়ি গড়ার আহ্বান বিজিবির

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার স্বনির্ভর বাজার এলাকায় স্থানীয় ব্যবসায়ীদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে “জনসচেতনতামূলক আলোচনা ও মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় খাগড়াছড়িস্থ স্বনির্ভর বাজারে এই সভার আয়োজন করে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)।

সভায় সভাপতিত্ব করেন ৩২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন। এতে স্বনির্ভর বাজারের নবনির্বাচিত বাজার কমিটি, স্থানীয় দোকান মালিক, ব্যবসায়ী ও ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা উপস্থিত ছিলেন।

সভায় নবনির্বাচিত বাজার কমিটির সঙ্গে পরিচিতি ও কুশল বিনিময়ের পাশাপাশি বাজারের নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা এবং ভবিষ্যতে কোনো ধরনের দাঙ্গা, সহিংসতা বা ভুল বোঝাবুঝি রোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন বাজার কমিটিকে সতর্ক ও সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান এবং পাহাড়ি-বাঙালি ব্যবসায়ীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাজারের নিরাপত্তা জোরদারে বাজার কমিটির ব্যবস্থাপনায় পাহাড়ি-বাঙালি সমন্বয়ে নিরাপত্তাকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়।

সভায় ৩২ বিজিবির পক্ষ থেকে গত ২৭ সেপ্টেম্বর স্বনির্ভর বাজারে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক অনুদান প্রদান করা হয়। অধিনায়ক লে. কর্নেল কামরান কবির উদ্দিন অনুদানের অর্থ নবনির্বাচিত বাজার কমিটির সভাপতি রনিক ত্রিপুরার নিকট হস্তান্তর করেন এবং অনুদানটি দ্রুত ক্ষতিগ্রস্তদের মাঝে সুষ্ঠুভাবে বিতরণের আহ্বান জানান।

তিনি অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য গভীর দুঃখ ও সমবেদনা প্রকাশ করে বলেন, “ভবিষ্যতে যেন এমন কোনো ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। পাহাড়ি-বাঙালি ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।”

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

পাহাড়ি-বাঙালি ঐক্যে শান্তিপূর্ণ খাগড়াছড়ি গড়ার আহ্বান বিজিবির

আপডেট টাইমঃ ০৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫