ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন।

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
  • ১৯০ বার

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

সীমান্তের নিরাপত্তায় এবং মাদক চোরাচালান দমনে কক্সবাজারের টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) পৃথক দুইটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলা মদসহ চারজন পাচারকারীকে গ্রেফতার করেছে।

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ পরিবহন করবে। মাদকদ্রব্যের অপব্যবহার ও কারবারীদের অবৈধ কার্যক্রম নস্যাৎ করতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক কয়েকটি চৌকস টহলদল মোতায়েনের মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ১৯৪৫ ঘটিকায় লম্বরীঘাট ও এর আশপাশের এলাকায় একাধিক টহল মোতায়েন পূর্বক নজরদারি জোরদার করা হয়। উক্ত সময়ে লম্বরীঘাট এলাকায় যানবাহন তল্লাশীকালে একটি অটোরিক্সাযোগে একজন চালক এবং তিনজন আসনধারীকে রাস্তায় তল্লাশীর জন্য থামানোর প্রাক্কালে অটোরিক্সার পিছনের সিটে বসা দুইজন অজ্ঞাত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়। এসময় টহল দলের সদস্যরা সন্দেহভাজন অটোরিক্সাটির সামনের এবং পিছনের সিটের নিচে তল্লাশি করে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ২৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয় এবং দুইজনকে আটক করা হয়।

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

নাম- নুরুল আমিন, পিতা- আব্দুল মজিদ।

ঠিকানাঃ গ্রাম-মংখালি চাকমা পাড়া (ওয়ার্ড- ৯ নং), থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ।

, নাম- শফিকুল, পিতা- নুর আহম্মদ।

ঠিকানাঃ গ্রাম-হ্নীলা (ওয়ার্ড-০১ নং), পোস্ট-টেকনাফ, জেলা- কক্সবাজার।

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-২৪ লিটার।

এছাড়াও, ঐদিনই গ্রেফতারকৃত দুইজন আসামীর দেয়া তথ্য অনুযায়ী অপর একটি অভিযানে টেকনাফ থানাধীন মেরিন ড্রাইভ রোড সংলগ্ন শাপলাপুর হতে সাবরাংগামী একটি অটোরিক্সায় যাত্রীর আড়ালে মাদক কারবারীদের মাদক পরিবহনের সময়, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখ ২২২০ ঘটিকায় তুলাতুলি ঘাট ও এর আশপাশে মোতায়েন করা বিজিবি টহলদল একটি অটোরিক্সা তুলাতুলি বিজিবি অস্থায়ী চেকপোস্টের কাছাকাছি আসলে থামানোর জন্য সংকেত দেয়। বিজিবি সদস্যদের দেখতে পেয়ে, রাস্তায় অটোরিক্সা থামিয়ে ২/৩ জন ব্যাক্তি দৌড়ে পালিয়ে গেলেও দুইজন বিজিবি’র টহল দলের কাছে ধরা পড়ে। পরে, অটোরিক্সাটি তল্লাশি করে পিছনের সিটের নিচ থেকে বিশেষভাবে লুকানো ০৪ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়। ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

ধৃত আসামীদের নাম ও বিস্তারিত নিম্নরুপঃ

আক্তার হোসেন, পিতা- মোঃ কালু।

ঠিকানা- গ্রামঃ সাবরাং মন্ডলপাড়া, ০৪ নং ওয়ার্ড, পোস্টঃ টেকনাফ, থানা-টেকনাফ, জেলা- কক্সবাজার।

,মোঃ সোহেল, পিতা- আবুল হোসেন।

ঠিকানা- গ্রামঃ করাচিপাড়া, ০২ নং ওয়ার্ড, থানাঃ টেকনাফ, জেলাঃ কক্সবাজার।

অজ্ঞাত আসামীঃ

২/৩ জন।

জব্দকৃত আলামতঃ

বাংলা মদ-৪ লিটার।

টেকনাফ ব্যাটেলিয়ান (২ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানগুলো অপরাধ দমনে বিজিবি’র জিরো টলারেন্স নীতিরই উজ্জ্বল দৃষ্টান্ত। দেশের নিরাপত্তা নিশ্চিত এবং মানুষের জীবন রক্ষায় এই ধরনের সাহসী ও কার্যকরী প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মাদক পাচার চক্রের ধৃত সকল আসামিদেরকে স্থানীয় থানায় হস্তান্তর এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

টেকনাফ সদরের মেরিন ড্রাইভ এলাকা দিয়ে শাপলাপুর হতে টেকনাফ শিশুপার্ক এলাকার দিকে গমনকৃত একটি অটোরিক্সায় যাত্রীর বেশে মাদক কারবারীরা বিপুল পরিমাণ বাংলা মদ সহ আটক

আপডেট টাইমঃ ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫