ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত মদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন: অলক আহ্বায়ক, রামানন্দ সদস্য সচিব। ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান মদনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন  ফাতেমা আক্তার। গফরগাঁওয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল: বাধা দেওয়ায় কৃষকদের হুমকি মদন মহিউদ্দিন মার্কেটে ক্যাশ বক্স ভেঙে দিনের বেলা চুরি।  বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার। পিরোজপুর সদর উপজেলা চত্বরে আগত শিক্ষার্থীদের সাথে ইউএনও মামনুর রশিদের অনুপ্রেরণামূলক আলোচনা মাজেদুল হক বিরহী কবি উপাধিতে ভূষিত 

আটপাড়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল যুবকের অর্ধগলিত লাশ

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
  • ২৬১ বার

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধি : 

নেত্রকোনার আটপাড়া উপজেলার পুখলগাও গ্রামে নিখোঁজের দুই দিন পর রাজন মিয়া (২৫) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে গ্রামের একটি পরিত্যক্ত গুদামের পাশের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরে পুকুরে লাশ ভাসতে দেখে তারা থানায় খবর দেন। পরে আটপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

নিহত রাজন উপজেলার দেশীউড়া গ্রামের আবুল কালামের ছেলে।

তিনি স্বরমুশিয়া ইউনিয়নের দুর্গাশ্রম চৌরাস্তা মোড়ে একটি চা স্টলের দোকান চালাতেন। দীর্ঘ খোঁজাখুঁজির পর মঙ্গলবার দুপুরে তার লাশ উদ্ধার হয়।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত

আটপাড়ায় নিখোঁজের ২ দিন পর পুকুরে মিলল যুবকের অর্ধগলিত লাশ

আপডেট টাইমঃ ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫