ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন।

নেত্রকোনায় সিএনজি থেকে  নামিয়ে যুবকদের মারধর, থানায় অভিযোগ

মোঃ নূর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা

নেত্রকোনায় শহরের পারলা বাসস্ট্যান্ডে সিএনজি চালিত অটোরিকশা থেকে নামিয়ে দুই যুবককে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

আহতরা হলেন, জেলার মোহনগঞ্জ উপজেলার গাগলাজুর এলাকার সিএনজি চালক মো. বাদশা মিয়া (৪০) ও মোহনগঞ্জ পৌরশহরের নওহাল এলাকার ব্যবসায়ী আহমেদ শরীফ রনি (৩৪)।

২৬ অক্টোবর ( রবিবার) রাত ১১টার দিকে জেলা শহরের পারলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে রাতেই এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযুক্তরা হলেন, সদর উপজেলার চল্লিশা এলাকার মো. সাহর মিয়া (৩০), ইয়াকিন মিয়া (২৫), সম্রাট মিয়া (২৭) ও তরিকুল ইসলাম (৩৫। তারা সবাই সিএনজি চালক বলে জানা গেছে।

আহত সিএনজি চালক বাদশা মিয়া বলেন, ওই দিন রাতে ময়মনসিংহ থেকে তিনজন যাত্রী নিয়ে মোহনগঞ্জ যাচ্ছিলেন তিনি। পথে নেত্রকোনা পারলা এলাকায় পৌঁছালে ওই চারজন সিগন্যাল দিয়ে সিএনজি থামায়। থামানোর পর তারা আমাকে জোর করে নামিয়ে অহেতুক তর্ক-বিতর্ক শুরু করে। একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এসময় যাত্রী আহমেদ শরীফ রনিকেও তারা পিটিয়ে আহত করে। খবর পেয়ে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

অপর আহত আহমেদ শরীফ রনি বলেন, ময়মনসিংহ থেকে সিএনজি করে মোহনগঞ্জ ফিরছিলাম। পথে নেত্রকোনার পারলায় সিএনজি থামিয়ে ওই চার যুবক আমাদের বেধড়ক মারধর শুরু করে। মারধরের পর লাঠি খুঁজে ফের পেটানোর চেষ্টা করছিল। ঠিক ওই সময় পুলিশ চলে আসায় হামলাকারীরা পালিয়ে যায়। সদর হাসপাতালে চিকিৎসা শেষে স্থানীয়দের মাধ্যমে হামলাকারীদের পরিচয় নিশ্চিত হয়ে পরে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। কেন হঠাৎ এমন হামলার ঘটনা ঘটলো বুঝতে পারিনি। আশা করছি পুলিশ ঘটনার রহস্য উদঘাটন ও হামলাকারীদের গ্রেপ্তার করবে।

নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নেত্রকোনায় সিএনজি থেকে  নামিয়ে যুবকদের মারধর, থানায় অভিযোগ

আপডেট টাইমঃ ১০:২২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫