ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি 

বারহাট্টায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • ১৩৪ বার

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার বারহাট্টায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী শেখ ফিরোজ মিয়া (৪৫) নামে এক বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) কর্মকর্তা নিহত হয়েছেন।বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর স্থানীয়রা পিকআপটি আটক করে এবং এর চালককে ধরে পুলিশে সোপর্দ করেছে।নিহত ফিরোজ মিয়া বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের চাকুয়া গ্রামের কাছু শেখের ছেলে। তিনি বারহাট্টা বিআরডিবি অফিসে উপ-পরিদর্শক পদে কর্মরত ছিলেন।বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার অফিসের কাজ শেষে সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ফিরোজ। পথে বারহাট্টা-বাউসী সড়কের মোয়াটী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির পিকআপ তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। আশপাশের লোকজন পিকআপ ভ্যান ও এর চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।পরিবারের বরাত দিয়ে বারহাট্টা থানার ওসি কামরুল হাসান বলেন, ‘পুলিশ আসার আগেই পরিবারের লোকজন ফিরোজের লাশ বাড়িতে নিয়ে যায়। পরিবারের সদস্যরা লাশের ময়নাতদন্তের জন্য দিতে রাজি নন। তাঁরা এ ঘটনায় কোনো মামলাও করবেন না বলে জানিয়েছেন।তিনি আরও জানান, পিকআপ চালক পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ।

বারহাট্টায় মোটরসাইকেলে পিকআপের ধাক্কা, বিআরডিবি কর্মকর্তা নিহত

আপডেট টাইমঃ ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫