ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ। বাংলাদেশ প্রেসক্লাব, নেত্রকোণা জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দুয়া উপজেলা শাখার কমিটি আত্নপ্রকাশ, সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার   হ্নীলা এলাকায় কাজের প্রলোভনে অপহরণ, ৩ যুবক উদ্ধার  হরমুজ ও লেবাননে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেন সৌদি ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা। বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি 

পানছড়িতে অবসরপ্রাপ্ত ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকায় অবসরপ্রাপ্ত এক ইমামকে ব্যতিক্রমধর্মী ও সম্মানজনক বিদায় জানালেন এলাকাবাসী ও যুবসমাজ। শনিবার সকালে শহীদ ইকবাল জামে মসজিদ প্রাঙ্গণে মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলেল সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দীর্ঘ ১০ বছরের বেশি সময় তিনি ওই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। পারিবারিক কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও তরুণ সমাজ তার অবদানের স্বীকৃতিস্বরূপ এই আয়োজন করে।

সংবর্ধনা শেষে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে ফুলে সজ্জিত গাড়িতে করে তাকে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে চট্টগ্রামের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন মহিন বলেন, “ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, সমাজকে সঠিক পথে পরিচালনায় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই এই আয়োজন।”

বিদায়ের মুহূর্তে মাওলানা তাওহিদুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, “এই এলাকার মানুষের ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন—আমি যেন সারাজীবন দ্বীনের খেদমতে থাকতে পারি।”

সংবর্ধনা অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. আবছার, আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মো. রনি আব্দুল কাদেরসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

চট্টগ্রামে ইমামের রাজকীয় বিদায়যাত্রার এ অনন্য আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে সঠিক সময়ে অফিসে আসেনি ৫ অফিসার মানছেনা সরকারি আদেশ।

পানছড়িতে অবসরপ্রাপ্ত ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

আপডেট টাইমঃ ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫