ঢাকা , শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধিঃ-

দেশপ্রেম, গৌরব ও ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ৩ ব্যাটালিয়নের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী খাগড়াছড়ির পানছড়িতে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে কেক কেটে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ আব্দুল মোত্তাকিম। বিশেষ অতিথি ছিলেন ৩ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. রবিউল ইসলাম, ৩২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল কামরান কবির উদ্দিন এবং ৭ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এস. এম. ইমরুল কায়েস ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশনা ও বিজিবির গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরে একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে ৩ বিজিবির ক্যাপ্টেন নাইমুল মুসফিক ব্যাটালিয়নের ৭৬ বছরের ঐতিহ্য ও সাফল্যের বিবরণ উপস্থাপন করেন।

তিনি জানান, ১৯৪৮ সালের ১ নভেম্বর সিলেটের শমসেরনগর থেকে ৩ বিজিবির যাত্রা শুরু হয়। ১৯৬১ সালে ব্যাটালিয়নটি স্থানান্তরিত হয় শ্রীমঙ্গলে। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধ ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে অনন্য বীরত্বের পরিচয় দেয় ইউনিটটি, যেখানে ১৮ জন সাহসী সদস্য শহিদ হন।

রাঙামাটি, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া, পিলখানা, কুষ্টিয়া ও ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন স্থানে দায়িত্ব পালন শেষে ১৯৯৯ সালে ব্যাটালিয়নটি পায় সম্মানজনক রেজিমেন্টাল কালার পতাকা। বর্তমানে ৩ বিজিবি খাগড়াছড়ি রিজিয়নের অধীনে ‘অপারেশন উত্তোরণ’-এর দায়িত্ব পালন করছে।

বক্তারা বলেন, “৩ বিজিবি সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। বিজিবির এই নিবেদিতপ্রাণ ভূমিকা দেশের সার্বভৌমত্ব রক্ষায় অনন্য দৃষ্টান্ত।”

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যাটালিয়ন সদর দপ্তর প্রাঙ্গণ সাজানো হয় বর্ণিল সাজে। কেক কাটা, স্মৃতিচারণ, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

পানছড়িতে ৩ বিজিবির ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত

আপডেট টাইমঃ ০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫