ঢাকা , সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ বারহাট্টায় বিশেষ অভিযানে আটক এক কেন্দুয়ায় নিখোঁজের দুইদিন পর ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার খাগড়াছড়িতে বসতবাড়ি ও বাগানের গাছ কাটার অভিযোগে মানববন্ধন খাগড়াছড়ি জোনের মানবিক উদ্যোগ পানছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, শিক্ষা সামগ্রী ও ঢেউটিন বিতরণ ​মদনে অন্তঃসত্ত্বা নারীকে মারধর ও ভ্রূণ হত্যার অভিযোগে থানায় মামলা বীরগঞ্জে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান: ৩ জনের জেল, গ্রেফতার সাজাপ্রাপ্ত আসামি গাজীপুরে কাপাসিয়ায় একেই পরিবারের পাঁচজন খুন পলাতক ঘাতক স্বামী ফোরকান র‌্যাবের বিশেষ অভিযানে পালংখালীতে ২ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবার চালান জব্দ মাদক, চুরি ও ইভটিজিং প্রতিরোধে জাহাঙ্গীরপুর ফাজিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত।

জাতীয় সংসদ নির্বাচন ৪৮ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

মোঃ সাগর স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে সারা দেশের ৪৮ হাজারের বেশি পুলিশ সদস্যকে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন এ তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠপর্যায়ের কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণে নির্বাচনি আচরণবিধি, দায়িত্ব পালনের সময় নিরপেক্ষতা বজায় রাখা, সংঘাত পরিস্থিতি মোকাবিলা, ভোটকেন্দ্র নিরাপত্তা ও সমন্বিত টহল ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির কেউ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না

প্রশিক্ষণে অংশ নেওয়া কর্মকর্তারা জানিয়েছেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারত্ব ও নিরপেক্ষতা নিশ্চিত করতে প্রশিক্ষণ তাদের আরও প্রস্তুত করেছে।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশের সব জেলা, মহানগর, রেঞ্জ ও থানা পর্যায়ের পুলিশ সদস্যরা পর্যায়ক্রমে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে বিজিবি, র‌্যাব, আনসার-ভিডিপি ও সেনা, নৌ ও বিমানবাহিনীর সঙ্গে যৌথভাবে সমন্বিত দায়িত্ব পালন করা হবে

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

আটপাড়ায় টেংগা গ্রামে পুকুরে মিলল নিখোঁজ যুবকের মরদেহ

জাতীয় সংসদ নির্বাচন ৪৮ হাজার পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ

আপডেট টাইমঃ ০৫:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫