ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

সেন্টমার্টিনে সাগরে জেলের জালে ধরা পড়লো ৩২ কেজির ওজনের সোনালি পোয়া মাছের মূল্য ৬ লাখ টাকা। 

শহীদুল ইসলাম শাহেদ,কক্সবাজার জেলা প্রতিনিধি:

কক্সবাজারের সেন্টমার্টিন সাগরে জেলের জালে ৩২ কেজি ওজনের একটি পোপা মাছ ধরা পড়েছে। মাছটি বিক্রির জন্য মাছ ব্যবসায়ীদের সঙ্গে দরদাম চলছে।

শনিবার (২২ নভেম্বর) সকালে সেন্টমার্টিনের সাগরে ট্রলার নিয়ে মাছ ধরতে গেলে আব্দুল গণি নামে জেলের জালে পোয়া মাছটি ধরা পড়ে। জেলে আব্দুল গণি নিজেই বিষয়টি নিশ্চিত করেন।

জেরে আব্দুল গণি সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা। তিনি জানান, প্রতিদিনের মতো ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে বের হন। মাছ ধরার একপর্যায়ে তার জালে বড় আকৃতির একটি পোয়া মাছ ধরা পড়ে। মাছটির ওজন ৩২ কেজি। তিনি মাছটির মূল্য চার থেকে পাঁচ লাখ টাকা বললেও এখনো বিক্রি হয়নি। মাছটি দেখতে স্থানীয় লোকজন ভিড় জমিয়েছেন।

তিনি আরও জানান, গত কয়েক বছর ধরে তার জালে একের পর এক বড় বড় পোপা মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে তিনি স্বাবলম্বী হয়েছেন। তার জালে নিয়মিত পোয়া মাছ ধরা পড়ায় স্থানীয়রা তাকে ‘পোয়া গণি’ নামে ডাকেন।

টেকনাফ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন পোপা মাছের পেটের ভেতর পদনা নামে একটি বিশেষ অংশ থাকে, যাকে স্থানীয়ভাবে ‘ফুলা’ বলা হয়। এই পদনা শুকিয়ে ওষুধ তৈরির কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি হয়। সে কারণে পোপা মাছের দাম ও চাহিদা সাধারণের তুলনায় অনেক বেশি।

২০২২ সালের ৮ নভেম্বর আব্দুল গণির জালে ৬০ কেজি ওজনের দুটি পোয়া মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি ৮ লাখ টাকায় বিক্রি করা হয়। এর আগে ২০১৮ সালের ১৪ নভেম্বর তার জালে ৩৪ কেজি ওজনের একটি পোয়া মাছ ধরা পড়ে, যা তিনি ১০ লাখ টাকায় বিক্রি করেন। ২০২০ সালের নভেম্বর মাসেও তার জালে কয়েকটি পোয়া মাছ ধরা পড়ে, যা তিনি মোট ৬ লাখ টাকায় বিক্রি করেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

সেন্টমার্টিনে সাগরে জেলের জালে ধরা পড়লো ৩২ কেজির ওজনের সোনালি পোয়া মাছের মূল্য ৬ লাখ টাকা। 

আপডেট টাইমঃ ০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫