ঢাকা , শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন দেশজুড়ে মানবতার ফেরিওয়ালা ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’: জেলা-উপজেলায় রক্ত সংগ্রহে অনন্য দৃষ্টান্ত মরিচ্যা বিজিবির চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ নারী আটক মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা

পূর্বধলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

মোঃ আমিনুল ইসলাম মন্ডল 

নেত্রকোনা পূর্বধলা প্রতিনিধি:

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি; আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা সদরের হেলিপ্যাড মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হাছান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিছুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ভেটেরিনারি সার্জন ডা. সারা তৈফুন্নাহার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুর রাহিম, দুগ্ধ খামার মালিক সমিতির সভাপতি মো. আল আমিন মাহমুদ এবং সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম।

বক্তারা বলেন, উন্নত জাতের পশুপালন, নিরাপদ মাংস, দুধ ও ডিম উৎপাদন এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়নের পথ তৈরি করবে। পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রাণিসম্পদের অবদান দিন দিন বাড়ছে বলেও তাঁরা উল্লেখ করেন।

প্রদর্শনীতে আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, দুগ্ধ ও ডিম উৎপাদন প্রযুক্তিসহ প্রাণিসম্পদ উন্নয়ন বিষয়ক বিভিন্ন স্টল স্থান পায়। স্থানীয় খামারি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ প্রদর্শনী ঘুরে দেখেন এবং বিভিন্ন তথ্য ও সেবা গ্রহণ করেন।

আয়োজকরা জানান, প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগঃ

মদন উপজেলায় র‍্যালি ও আলোচনার মধ্য দিয়ে মে দিবস উদযাপন

পূর্বধলায় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

আপডেট টাইমঃ ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫