ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

হ্নীলার আলী খালি মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ জন

  • অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইমঃ ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২৩৫ বার

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফের হাইওয়ে সড়কে মিনি ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে টেকনাফের হ্নীলা আলী খালী রাস্তার মাথা এলাকায় হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াইক্যং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার।

নিহতরা হলেন, সিএনজি চালক হ্নীলা মৌলভী বাজার পূর্ব পাড়ার মো. সেলিমের ছেলে মো. ফারুক ও টেকনাফ নাজির পাড়ার ছৈয়দ নুরের ছেলে ইমান হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে হোয়াইক্যং হাইওয়ে থানার ওসি নুরুল আবছার জানান, হ্নীলা থেকে টেকনাফগামী একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে কক্সবাজারমুখী একটি মাছ বোঝাই মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক মো. ফারুক ও গাড়িতে থাকা মো. ইসমাইলসহ দু’জন ঘটনাস্থলেই নিহত হন।

তিনি আরও জানান, ট্রাকের ধাক্কায় সিএনজিটি সড়কের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

হ্নীলার আলী খালি মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২ জন

আপডেট টাইমঃ ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫