ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ।

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তারিনী বর্মন (৩৫) ও তার স্ত্রী ইতি রানী নিহত হয়েছে। মোটরসাইকেলের আরোহী’র স্ত্রী ইতি রানী (২৮) গুরুতর আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত হওয়ার বিষয়টি তার পরিবারের লোকজন নিশ্চিত করেছেন। নিহত মোটরসাইকেল আরোহী মহুগাঁও বাজারের একজন কসমেটিকস ব্যবসায়ী এবং অর্ধেক নামে ৩ বছরে একটি শিশু পুত্র রেখে গিয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলার পীরগঞ্জ -বীরগঞ্জ সড়কের কমোর রাইস মিল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলের সাথে অজ্ঞাতনামা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেলের ১ জন আরোহী গুরুত্বর আহত হন। বীরগঞ্জ ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তারিনী বর্মন কে মৃত ঘোষণা করেন। এঘটনায় তার স্ত্রী ইতি রানীকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

তারিনী বর্মন উপজেলার ভোগনগর ইউনিয়নের রুহিলা গ্রামের মৃত জিতেন্দ্র নাথ বর্মনের ছেলে।

নিহত তারিনী বর্মনের বৌদি মিনা রানী জানান,বুধবার সকালে তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে বের হয়। কমোর রাইজ মিল সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা বেপরোয়া একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলের উপরে উঠিয়ে দেয়। এতে আমার দেবরের তারিনীরের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান,

ট্রাক্টর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্রাক্টর ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। সড়ক পরিবহন নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে, লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান

বীরগঞ্জে ট্রাক্টর-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী নিহত

আপডেট টাইমঃ ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫