ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান ময়মনসিংহে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে র‍্যাবের অভিযানে ২ জন আটক সৌদি আরব উপসাগরীয় নেতারা ক্ষেপণাস্ত্র আগাম সতর্কীকরণ ব্যবস্থাকে সমর্থন জানিয়েছেন, হরমুজ বন্ধের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন চিতলমারী উপজেলা বিএনপির কান্ডারী (ভারপ্রাপ্ত সভাপতি) আহসান হাবীব ঠান্ডু ভোলাহাট ফিলিং স্টেশনকে ঘিরে অপপ্রচার: সংবাদ সম্মেলনে তীব্র প্রতিবাদ বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ৭০ হাজার টাকা জরিমানা মায়ানমারে সিমেন্ট পাচারের সময় বোটসহ ১৪ জন পাচারকারীকে আটক করেছে র‍্যাব ও কোস্ট গার্ড বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও অগ্রগতি বজায় রাখার পর ভিশন ২০৩০ বাস্তবায়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পিআইও’র বিরুদ্ধে প্রকল্পের মাটি ভরাটের টাকা পরিশোধ না করে আত্মসাতের অভিযোগ।

সাবরাং হারিয়াখালীর আশি কানি লবণের মাঠে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করলেন বিজিবি।

মেহেদী হাসান আরফাত 

টেকনাফ উপজেলা প্রতিনিধি

টেকনাফে মাদক পাচারের চেষ্টা ভেস্তে দিল বিজিবি : নাফ নদী সীমান্তে বিজিবির সফল মাদকবিরোধী অভিযানে ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।

দেশের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক একটি সফল অভিযান সম্পন্ন করেছে। আজ ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ টেকনাফ উপজেলায় বহমান নাফ নদী সংলগ্ন আশিকানিয়া এলাকায় বিজিবির অভিযানে বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে। এই সফল অভিযান সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল গ্রাস থেকে রক্ষা করার বিজিবি’র দৃঢ় প্রতিজ্ঞার ফসল।

অদ্য ০৩ জানুয়ারি ২০২৬ তারিখ প্রথম প্রহরে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, মায়ানমারের মংডু এলাকা হতে ইয়াবার একটি বড় চালান সাবরাং বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৫ হতে ০১ কিঃ মিঃ উত্তর-পূর্ব দিকে আশিকানিয়া এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ প্রেক্ষিতে ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি এর পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনা অনুযায়ী বিজিবি আভিযানিক দল ভোর আনুমানিক ০৪৩০ ঘটিকায় সাবরাং এলাকার ডাকাতের গোদা ও তৎসংলগ্ন নাফ নদীতে অভিযান পরিচালনার জন্য গোপনে অবস্থান নেয়ার একপর্যায়ে থার্মাল ক্যামেরার মাধ্যমে চারজন ব্যক্তি নাফ নদীতে নৌকায় চড়ে বাংলাদেশের দিকে অগ্রসর হতে দেখা যায়। এসময় বিজিবি’রি আভিযানিক দল তাদের ধরতে নৌযান নিয়ে আগ্রসর হলে উক্ত ব্যক্তিরা বিজিবির উপস্থিতি এবং নৌযানের আওয়াজ টের পেয়ে নিশ্চিত গ্রেফতার এড়াতে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে চলে যায়। পরবর্তীতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে নদীতে ভাসমান চারটি পলিব্যাগে বিশেষ কায়দায় মোড়ানো মোট ২,০০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে।

এ বিষয়ে, অধিনায়ক টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) লেঃ কর্নেল আশিকুর রহমান, বিজিবিএম, পিএসসি বলেন, “সীমান্তাঞ্চলে রাষ্ট্রের সার্বভৌমত্ব সংরক্ষণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। যা, স্থানীয় জনমনে গভীর আস্থা ও ইতিবাচক মনোভাবের সঞ্চার ঘটিয়েছে। সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র এই বলিষ্ঠ ও কার্যকর ভূমিকা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

মদনে আকস্মিক বন্যায় চোখের সামনেই তলিয়ে গেছে কৃষকের সোনালী ফসল বোরো ধান

সাবরাং হারিয়াখালীর আশি কানি লবণের মাঠে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করলেন বিজিবি।

আপডেট টাইমঃ ০৪:০৫ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬