ঢাকা , শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত মদনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন: অলক আহ্বায়ক, রামানন্দ সদস্য সচিব। ডেঙ্গু প্রতিরোধ ও বাজার মনিটরিংয়ে আটপাড়া প্রশাসনের বিশেষ অভিযান মদনে টানা তৃতীয়বার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হলেন  ফাতেমা আক্তার। গফরগাঁওয়ে ফসলি জমির মাটি কেটে নিচ্ছে প্রভাবশালী মহল: বাধা দেওয়ায় কৃষকদের হুমকি মদন মহিউদ্দিন মার্কেটে ক্যাশ বক্স ভেঙে দিনের বেলা চুরি।  বিশ্ব পরিবেশ দিবসে পিরোজপুরে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন উখিয়ার পালংখালী সীমান্তে বিজিবি-আরএসও গোলাগুলি বিপুল পরিমাণ অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার। পিরোজপুর সদর উপজেলা চত্বরে আগত শিক্ষার্থীদের সাথে ইউএনও মামনুর রশিদের অনুপ্রেরণামূলক আলোচনা মাজেদুল হক বিরহী কবি উপাধিতে ভূষিত 

আটপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ জন

হাবিবুল ইসলাম 

আটপাড়া উপজেলা প্রতিনিধিঃ

নেত্রকোনার আটপাড়া উপজেলায় দোকান ও জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।

ঘটনাটি ঘটে অদ্য সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নাজিরগঞ্জ বাজারে দোকান সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে শাহজাহান গং ও প্রতিবেশী আলমাস গং-এর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে গুরুতর আহত হন শাহজাহান (৪৫) ও আসাদ (৪০)। তারা উভয়েই মৃত জমির উদ্দিনের পুত্র এবং সোনাজোড় গ্রামের বাসিন্দা, ইউনিয়ন সুখারী, উপজেলা আটপাড়া, জেলা নেত্রকোনা।

স্থানীয় বাজারের লোকজন আহতদের উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে আরও জানা যায়, সুখারী ইউনিয়নের নাজিরগঞ্জ বাজারের জমি ও দোকান সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেশী আলমাস (৩৫), সাগর (৩২) ও আল মামুন (২৮)—তিনজনই মৃত করিম উদ্দিনের পুত্র—এর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার সালিসি বৈঠকের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির চেষ্টা করা হলেও উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় বিরোধ অব্যাহত ছিল।

আজ জমিতে মাটি ফেলা নিয়ে দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা সৃষ্টি হলে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে বলে প্রতীয়মান হয়েছে।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় স্বাভাবিক অবস্থা বিরাজ করছে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে সড়ক দুর্ঘটনায় ইটভাটার ম্যানেজার নিহত

আটপাড়ায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ২ জন

আপডেট টাইমঃ ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬