ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান মদনে শহিদ স্মরণিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত। মদনে নিজ স্ত্রী, নার্সের হাত পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগে স্বামী আটক।   বীরগঞ্জে জমকালো বর্ষবরণ অনুষ্ঠানে এমপি মনজুরুল ইসলাম মঞ্জু ময়মনসিংহর গফরগাঁওয়ে বিএনপি নেতা মুশফিকুর রহমানের ভাড়িতে দুর্ধর্ষ চুরি  বারহাট্টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও নববর্ষ উদযাপন। ২ নং চানগাঁও ইউনিয়ন বাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন বাংলাদেশ প্রেসক্লাব মদন উপজেলা শাখার সাধারণ সম্পাদক তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন আর বেঁচে থাকার অবলম্বন। কুমিল্লায় ‘বন্ধুত্ব ব্লাড ডোনার্স সোসাইটি’র নতুন জেলা কমিটি গঠন কেন্দুয়ায় জমি নিয়ে বিরোধে আবু সাদেক ভুইয়ার প্রাণহানি।

শিক্ষা জীবনের চার দশকের আলোকিত অধ্যায়ের সম্মাননা

ফাহিম উদ্দিন, পানছড়ি  প্রতিনিধি:

একজন শিক্ষক যখন অবসর নেন, তখন তিনি শুধু একটি দায়িত্ব নয়—পেছনে রেখে যান অসংখ্য আলোকিত জীবন, স্মৃতি আর ভালোবাসা। তেমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হলো পানছড়ি উপজেলা। দীর্ঘ ৪০ বছরের নিরলস শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহণ উপলক্ষে পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অলি আহাম্মদ–এর সম্মানে অনুষ্ঠিত হয়েছে নাগরিক সংবর্ধনা।

শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকেলে পানছড়ির মায়া কানন রেস্টুরেন্টে সাবেক শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের উদ্যোগে আয়োজিত এই সংবর্ধনা পরিণত হয় শিক্ষক ও শিক্ষার্থীর ভালোবাসার মিলনমেলায়।

অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নূরুল আবছার–এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মো. বেলাল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, “অলি আহাম্মদ স্যার শুধু পাঠ্যবইয়ের শিক্ষক নন, তিনি ছিলেন নৈতিকতা ও মানবিকতার শিক্ষক। তাঁর হাতে গড়া শিক্ষার্থীরাই আজ সমাজের বিভিন্ন স্তরে আলোকবর্তিকা হয়ে কাজ করছে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, কবি ইউসুফ আদনান, উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরুল কায়েশ শিমুল, উল্টাছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সমর বিকাশ চাকমা ও বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই উঠে আসে অলি আহাম্মদ স্যারের সততা, শৃঙ্খলা ও ছাত্রদের প্রতি অকৃত্রিম ভালোবাসার কথা।

অনুষ্ঠানে উপস্থিত সাবেক শিক্ষার্থীরা আবেগভরা কণ্ঠে বলেন,“স্যারের শাসন ছিল মমতায় ভরা, আর শিক্ষা ছিল জীবনের পথচলার পাথেয়। আজ আমরা যা কিছু হয়েছি, তার পেছনে স্যারের অবদান অনস্বীকার্য।”পানছড়ি বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সাবেক শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে পুরো আয়োজনজুড়ে ছিল স্মৃতিচারণ, ভালোবাসা আর কৃতজ্ঞতার আবহ।

অনুষ্ঠানের শেষ পর্বে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছায় অলি আহাম্মদ স্যারকে বিদায়ী শুভকামনা জানানো হয়। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন,“শিক্ষার্থীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। ”চার দশকের শিক্ষকতা জীবনের ইতি টানলেও, অলি আহাম্মদ স্যারের আদর্শ, শিক্ষা ও মানবিকতা পানছড়ির মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বারহাট্টায় অনুষ্ঠিত হয়ে গেল -নিউ এভারেস্ট টিউটোরিয়াল হোম এর এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের আরম্বরপূর্ণ বিদায় অনুষ্ঠান

শিক্ষা জীবনের চার দশকের আলোকিত অধ্যায়ের সম্মাননা

আপডেট টাইমঃ ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬