
ফাহিম উদ্দিন, পানছড়ি প্রতিনিধি:
পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন, শিক্ষা ও কৃষির আধুনিকায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরসমূহের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে। খাগড়াছড়ির পানছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি (ভার্চুয়ালি যুক্ত) হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় পর্যায়ের একজন নেতা।
১৯ মে (মঙ্গলবার) পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা কৃষি কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গনি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী, পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার, ২নং চেংগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনন্দ জয় চাকমা এবং উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আবুল কালামসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিন বলেন, সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং উপজেলার প্রতিটি খাতের উন্নয়ন ত্বরান্বিত করতে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনলাইন ডেস্কঃ 





















